ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে আগুন জ্বালানোর পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকেল সোয়া ৪টার দিকে জালকুড়িতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন পোশাকশ্রমিকরা।

আন্দোলনকারীদের সড়কে প্রবেশ ঠেকাতে পুলিশ ব্যারিকেড বসায়। তবে শ্রমিকরা বাধা অতিক্রম করে মূল সড়কে উঠে আসেন।

পরে শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা।

তাঁদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহনচালকেরা দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে জালকুড়ি এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। আন্দোলনকারীদের একটি অংশ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পোশাকশ্রমিকরা তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন।

এই দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। আন্দোলনের একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের একাধিক স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্যাগ : নারায়ণগঞ্জ সড়ক অবরোধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে আগুন জ্বালানোর পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকেল সোয়া ৪টার দিকে জালকুড়িতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন পোশাকশ্রমিকরা।

আন্দোলনকারীদের সড়কে প্রবেশ ঠেকাতে পুলিশ ব্যারিকেড বসায়। তবে শ্রমিকরা বাধা অতিক্রম করে মূল সড়কে উঠে আসেন।

পরে শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা।

তাঁদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহনচালকেরা দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে জালকুড়ি এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। আন্দোলনকারীদের একটি অংশ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পোশাকশ্রমিকরা তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন।

এই দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। আন্দোলনের একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের একাধিক স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ