রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন এবং ২২২ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এ ছাড়া অভিযানে পাঁচটি মোবাইলফোন, দুটি চাকু, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও নগদ ১৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে। একই সময়ে দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৫ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, লালবাগে ৬৯ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মতিঝিলে ৫৯ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ