ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদেশ কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

এইচএসসি ২০২৬

বিদেশ কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ
ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। এ বছর বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ২৩০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। অকৃতকার্য হয়েছেন ২১ জন। এ ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

ট্যাগ : এইচএসসি পরীক্ষা ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


বিদেশ কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। এ বছর বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ২৩০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। অকৃতকার্য হয়েছেন ২১ জন। এ ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ