ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এইচএসসি উত্তীর্ণদের জন্য বিশ্ববিদ্যালয়ে আসন সংকট হবে না: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে মোট আসনসংখ্যা উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় বেশি।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। অন্যদিকে, তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, পরীক্ষায় পাস করেছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী। ফলে উত্তীর্ণ সবার উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকবে।

তবে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করবে, সে সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলো নিজেরাই নেবে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

ট্যাগ : শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি উত্তীর্ণদের জন্য বিশ্ববিদ্যালয়ে আসন সংকট হবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে মোট আসনসংখ্যা উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় বেশি।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। অন্যদিকে, তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, পরীক্ষায় পাস করেছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী। ফলে উত্তীর্ণ সবার উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকবে।

তবে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করবে, সে সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলো নিজেরাই নেবে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ