ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প

ছবি: সংগৃহীত
ফলো করুন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৩১ অক্টোবর) সকালে মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। জনগণের অধিকার ও স্বার্থকে সামনে রেখেই দলটি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কখনো বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে না। দলটির লক্ষ্য জনগণের সমর্থনে সরকার গঠন করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি জানান, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজ সরকার মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক চক্রান্তের চেষ্টা প্রত্যাখ্যান করে জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করেছে। অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে সস্তা রাজনীতির আশ্রয় নেওয়া ব্যক্তিদেরও জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে মীর শাহে আলম বলেন, সরকারের কোনো ব্যর্থতা বা বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যার জন্য প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তী করণীয় জানান। তাঁর মতে, রাজনৈতিক সততার ক্ষেত্রে এটিই বিএনপির সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য তুলে ধরে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করছেন। নিরাপদ পানির ব্যবস্থা, গ্যাস সুবিধা, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজের ধারাবাহিকতায় আগামী দিনেও ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিএনসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়াবে।

ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। দিনব্যাপী এ আয়োজনে ডিএনসিসি এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত এবং চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, অসংক্রামক রোগ, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ডেঙ্গু ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন মীর শাহে আলম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৩১ অক্টোবর) সকালে মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। জনগণের অধিকার ও স্বার্থকে সামনে রেখেই দলটি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কখনো বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে না। দলটির লক্ষ্য জনগণের সমর্থনে সরকার গঠন করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি জানান, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজ সরকার মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক চক্রান্তের চেষ্টা প্রত্যাখ্যান করে জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করেছে। অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে সস্তা রাজনীতির আশ্রয় নেওয়া ব্যক্তিদেরও জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে মীর শাহে আলম বলেন, সরকারের কোনো ব্যর্থতা বা বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যার জন্য প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তী করণীয় জানান। তাঁর মতে, রাজনৈতিক সততার ক্ষেত্রে এটিই বিএনপির সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য তুলে ধরে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করছেন। নিরাপদ পানির ব্যবস্থা, গ্যাস সুবিধা, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজের ধারাবাহিকতায় আগামী দিনেও ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিএনসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়াবে।

ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। দিনব্যাপী এ আয়োজনে ডিএনসিসি এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত এবং চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, অসংক্রামক রোগ, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ