ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শূন্য পাসের ২৯৩ প্রতিষ্ঠান একীভূত করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে আশপাশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ উদ্যোগে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি হারানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে এমন অনেক কলেজ রয়েছে, যেগুলো অপ্রয়োজনীয়ভাবে গড়ে উঠেছে। সেগুলো রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে সীমিত পরিসরে কীভাবে প্রতিষ্ঠানগুলোর পুনর্বিন্যাস করা যায়, তা নিয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে।

তিনি আরও জানান, এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এসব প্রতিষ্ঠানকে কীভাবে বিবেচনায় নেওয়া যায় এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হবে।

এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি নিয়ে উদ্বেগের বিষয়ে আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন, “তবে শিক্ষকদের চাকরি যাবে না, এটা আমি নিশ্চিত করতে পারি।”

ট্যাগ : শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষা ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শূন্য পাসের ২৯৩ প্রতিষ্ঠান একীভূত করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে আশপাশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ উদ্যোগে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি হারানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে এমন অনেক কলেজ রয়েছে, যেগুলো অপ্রয়োজনীয়ভাবে গড়ে উঠেছে। সেগুলো রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে সীমিত পরিসরে কীভাবে প্রতিষ্ঠানগুলোর পুনর্বিন্যাস করা যায়, তা নিয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে।

তিনি আরও জানান, এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এসব প্রতিষ্ঠানকে কীভাবে বিবেচনায় নেওয়া যায় এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হবে।

এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি নিয়ে উদ্বেগের বিষয়ে আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন, “তবে শিক্ষকদের চাকরি যাবে না, এটা আমি নিশ্চিত করতে পারি।”

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ