ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বে বাংলাদেশের বন্ধু থাকবে, প্রভু নয়: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে দেশজুড়ে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যন্ত অঞ্চলে নারীদের বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ, বিশেষ করে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজে তাঁরা যুক্ত থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, “বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের দেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না।” দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

নারীদের ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার শুরুতেই শনাক্ত করা সম্ভব হলে যথাযথ চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচিও চালু করেছে সরকার।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ৩০০ জন অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীর মধ্যে সেলাই মেশিন ও ফলদ বৃক্ষ বিতরণ করেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিশ্বে বাংলাদেশের বন্ধু থাকবে, প্রভু নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে দেশজুড়ে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যন্ত অঞ্চলে নারীদের বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ, বিশেষ করে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজে তাঁরা যুক্ত থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, “বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের দেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না।” দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

নারীদের ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার শুরুতেই শনাক্ত করা সম্ভব হলে যথাযথ চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচিও চালু করেছে সরকার।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ৩০০ জন অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীর মধ্যে সেলাই মেশিন ও ফলদ বৃক্ষ বিতরণ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ