ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালের ফাইনালে বাংলাদেশের হার

ছবি: সংগৃহীত
ফলো করুন

চার ম্যাচে জয় তুলে নিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ই-টায়ারের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শেষ লড়াইয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন আফ্রিকার মহি। একাই তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

আট-এ-সাইড পদ্ধতির এই ম্যাচে দুই অর্ধে খেলা হয় ২০ মিনিট করে। প্রথমার্ধেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটে মহির গোলে এগিয়ে যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এর দুই মিনিট পর প্যানেলের গোলে ব্যবধান ২-০ করে দলটি। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। বিরতির পর তিন মিনিটের মাথায় তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে লাল-সবুজের দল। তবে দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করে আফ্রিকার হয়ে ব্যবধান বাড়ান মহি।

ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মহি। তাতে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ফাইনালে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।

আজারবাইজানে আয়োজিত এই ফুটবল উৎসবে ১৮৯টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম অবস্থানে ছিল। প্রতিটি গ্রুপের অবস্থান অনুযায়ী গঠিত স্তরগুলোর ৩২টি দল নিয়ে চলছে নকআউট পর্ব।

পঞ্চম স্তরের ই-গ্রুপে খেলেছে বাংলাদেশ। এই স্তরে টানা চার ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় দলটি। ফিফা ছয়টি গ্রুপে ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

ট্যাগ : ফিফা বাংলাদেশ ফুটবল অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালের ফাইনালে বাংলাদেশের হার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

চার ম্যাচে জয় তুলে নিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ই-টায়ারের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শেষ লড়াইয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন আফ্রিকার মহি। একাই তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

আট-এ-সাইড পদ্ধতির এই ম্যাচে দুই অর্ধে খেলা হয় ২০ মিনিট করে। প্রথমার্ধেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটে মহির গোলে এগিয়ে যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এর দুই মিনিট পর প্যানেলের গোলে ব্যবধান ২-০ করে দলটি। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। বিরতির পর তিন মিনিটের মাথায় তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে লাল-সবুজের দল। তবে দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করে আফ্রিকার হয়ে ব্যবধান বাড়ান মহি।

ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মহি। তাতে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ফাইনালে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।

আজারবাইজানে আয়োজিত এই ফুটবল উৎসবে ১৮৯টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম অবস্থানে ছিল। প্রতিটি গ্রুপের অবস্থান অনুযায়ী গঠিত স্তরগুলোর ৩২টি দল নিয়ে চলছে নকআউট পর্ব।

পঞ্চম স্তরের ই-গ্রুপে খেলেছে বাংলাদেশ। এই স্তরে টানা চার ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় দলটি। ফিফা ছয়টি গ্রুপে ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ