ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

ছবি: সংগৃহীত
ফলো করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ থেকে চার দফা দাবি জানিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ।

এনসিপির দ্বিতীয় দাবি, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

এ ছাড়া মানবাধিকার ও বাক্‌স্বাধীনতাবিরোধী সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করার দাবি জানিয়েছে দলটি। চতুর্থ দাবিতে জুলাই গণহত্যার বিচার শেষ করে দ্রুত রায় কার্যকরের কথা বলা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, চার দফা দাবির পক্ষে জনমত তৈরি এবং সরকারের কাছে সেগুলো আদায়ের লক্ষ্যেই এ গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনের। এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

ট্যাগ : এনসিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চার দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ থেকে চার দফা দাবি জানিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ।

এনসিপির দ্বিতীয় দাবি, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

এ ছাড়া মানবাধিকার ও বাক্‌স্বাধীনতাবিরোধী সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করার দাবি জানিয়েছে দলটি। চতুর্থ দাবিতে জুলাই গণহত্যার বিচার শেষ করে দ্রুত রায় কার্যকরের কথা বলা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, চার দফা দাবির পক্ষে জনমত তৈরি এবং সরকারের কাছে সেগুলো আদায়ের লক্ষ্যেই এ গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনের। এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ