ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের দুই সংসদ সদস্যের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সংসদীয় কূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠকে শামা ওবায়েদ সরকারের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেন। সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতের পাশাপাশি সমান অধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা জানান তিনি।

এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানান ব্রিটিশ সংসদ সদস্যরা। একই সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ কামনা করেন তাঁরা।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সংকট সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রতিনিধিরা। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তাঁরা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের দুই সংসদ সদস্যের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সংসদীয় কূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠকে শামা ওবায়েদ সরকারের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেন। সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতের পাশাপাশি সমান অধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা জানান তিনি।

এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানান ব্রিটিশ সংসদ সদস্যরা। একই সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ কামনা করেন তাঁরা।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সংকট সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রতিনিধিরা। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তাঁরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ