ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

ছবি : সংগৃহীত
ফলো করুন

উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ওয়েলিংটনের হেনরি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের দেওয়া ১৯৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল হাতে রেখেই অবিশ্বাস্য জয় তুলে নেয় ভারত। এ জয়ের ফলে সিরিজে ৩-০ ব্যবধানে অপরাজিত লিড নিশ্চিত করল সফরকারীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেলের মারকুটে অপরাজিত ৮৯ রান (৫২ বলে ৫টি চার ও ৫টি ছক্কা), বেভন জ্যাকবসের ৩৯ এবং ফিন অ্যালানের ২৫ বলে ৪০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই কিউই বোলারদের ওপর তাণ্ডব চালান ভারতীয় ওপেনাররা। তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে সঙ্গে নিয়ে অভিষেক শর্মা উদ্বোধনী জুটিতে মাত্র ৪৩ বলে রেকর্ড ১৩৩ রান যোগ করেন। অভিষেক শর্মা মাত্র ৩৮ বলে ৯টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১‌১৩ রানের চোখধাঁধানো ইনিংস উপহার দেন। তাঁর সঙ্গে ঝড় তোলেন বৈভবও, যিনি মাত্র ১৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন।

রেকর্ডবুক ওলট-পালট করে ইনিংসের সূচনা করে ভারত। মাত্র ২.২ ওভারে দলীয় ৫০ রান তুলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির যৌথ রেকর্ড গড়ে তারা। এরপর মাত্র ৫ ওভারেই ১০০ রান স্পর্শ করে ফেলে দল। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন বিশ্বরেকর্ড।

ইনিংসের ৩৫ বলে ব্যক্তিগত সেঞ্চুরি স্পর্শ করেন বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে রোহিত শর্মার ৩৫ বলে করা সেঞ্চুরির পাশে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন তিনি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ৩০ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের দ্রুততম শতকের রেকর্ডটিও নিজের দখলে রেখেছিলেন এই মারকুটে ব্যাটার। শেষ পর্যন্ত ১৩.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ট্যাগ : ভারত অভিষেক শর্মা সেঞ্চুরি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ওয়েলিংটনের হেনরি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের দেওয়া ১৯৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল হাতে রেখেই অবিশ্বাস্য জয় তুলে নেয় ভারত। এ জয়ের ফলে সিরিজে ৩-০ ব্যবধানে অপরাজিত লিড নিশ্চিত করল সফরকারীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেলের মারকুটে অপরাজিত ৮৯ রান (৫২ বলে ৫টি চার ও ৫টি ছক্কা), বেভন জ্যাকবসের ৩৯ এবং ফিন অ্যালানের ২৫ বলে ৪০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই কিউই বোলারদের ওপর তাণ্ডব চালান ভারতীয় ওপেনাররা। তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে সঙ্গে নিয়ে অভিষেক শর্মা উদ্বোধনী জুটিতে মাত্র ৪৩ বলে রেকর্ড ১৩৩ রান যোগ করেন। অভিষেক শর্মা মাত্র ৩৮ বলে ৯টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১‌১৩ রানের চোখধাঁধানো ইনিংস উপহার দেন। তাঁর সঙ্গে ঝড় তোলেন বৈভবও, যিনি মাত্র ১৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন।

রেকর্ডবুক ওলট-পালট করে ইনিংসের সূচনা করে ভারত। মাত্র ২.২ ওভারে দলীয় ৫০ রান তুলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির যৌথ রেকর্ড গড়ে তারা। এরপর মাত্র ৫ ওভারেই ১০০ রান স্পর্শ করে ফেলে দল। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন বিশ্বরেকর্ড।

ইনিংসের ৩৫ বলে ব্যক্তিগত সেঞ্চুরি স্পর্শ করেন বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে রোহিত শর্মার ৩৫ বলে করা সেঞ্চুরির পাশে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন তিনি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ৩০ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের দ্রুততম শতকের রেকর্ডটিও নিজের দখলে রেখেছিলেন এই মারকুটে ব্যাটার। শেষ পর্যন্ত ১৩.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ