ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ অ্যাসোসিয়েশন

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সম্প্রতি দেওয়া বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার নিয়ে তৈরি হওয়া আলোচনার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি স্পষ্ট করেছে যে, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের আপসহীন কঠোর অবস্থান এবং অন-ডিউটিতে পুলিশ সদস্যদের আত্মরক্ষার অপরিহার্য প্রয়োজনীয়তা তুলে ধরতেই আইজিপি রূপক ও সতর্কবার্তা হিসেবে শব্দটি ব্যবহার করেছেন। তাই এটিকে কোনোভাবেই ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘোষণা’ হিসেবে না দেখে বক্তব্যের মূল প্রেক্ষাপট ও আইনি দিক বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের একটি বিশেষ ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির দেওয়া বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। জনমনে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, সে জন্যই বক্তব্যের প্রেক্ষাপট পরিষ্কার করা জরুরি হয়ে পড়েছে।

অ্যাসোসিয়েশন জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যদের প্রতিনিয়ত সশস্ত্র সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের মুখোমুখি হতে হচ্ছে। ২০২৬ সালের প্রথম ১০ মাসেই দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর ১৭৬টি সরাসরি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩৭০ জন।

সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার উদাহরণ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ অক্টোবর গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা এবং ১৩ সেপ্টেম্বর টঙ্গীতে পাথর নিক্ষেপ করে চিহ্নিত আসামি ছিনিয়ে নেওয়ার মতো পরিস্থিতিতেও পুলিশ সর্বোচ্চ সংযম ও পেশাদারত্ব দেখিয়েছে। কিন্তু সন্ত্রাসীদের দ্বারা পুলিশ যদি বারবার আক্রান্ত হতে থাকে, তবে বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়।

বিজ্ঞপ্তিতে আরও ব্যাখ্যা করা হয়, দণ্ডবিধি ১৮৬০-এর ৯৬ থেকে ১০৬ ধারা, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এবং সংশ্লিষ্ট পুলিশ প্রবিধানে (পিআরবি) অর্পিত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মরক্ষার আইনি অধিকার সুস্পষ্টভাবে স্বীকৃত। আইজিপির বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল মূলত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া এবং আক্রান্ত হলে আইনের আওতায় আত্মরক্ষার আইনি সক্ষমতা স্মরণ করিয়ে দেওয়া।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের বিষয়ে আইজিপির মন্তব্যের বিষয়ে পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, বক্তব্যের কোনো বিচ্ছিন্ন অংশকে বড় করে না দেখে পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করে দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশ করা কাম্য। পুলিশ ও গণমাধ্যম উভয়ই জনগণের স্বার্থ ও সুরক্ষায় কাজ করে বিধায় দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কার্যকর সহযোগিতা বজায় থাকা অত্যন্ত জরুরি।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়, পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার ও নিরাপত্তার পাশাপাশি আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি বজায় রাখতে বাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগ : অ্যাসোসিয়েশন ক্রসফায়ার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ অ্যাসোসিয়েশন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সম্প্রতি দেওয়া বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার নিয়ে তৈরি হওয়া আলোচনার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি স্পষ্ট করেছে যে, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের আপসহীন কঠোর অবস্থান এবং অন-ডিউটিতে পুলিশ সদস্যদের আত্মরক্ষার অপরিহার্য প্রয়োজনীয়তা তুলে ধরতেই আইজিপি রূপক ও সতর্কবার্তা হিসেবে শব্দটি ব্যবহার করেছেন। তাই এটিকে কোনোভাবেই ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘোষণা’ হিসেবে না দেখে বক্তব্যের মূল প্রেক্ষাপট ও আইনি দিক বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের একটি বিশেষ ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির দেওয়া বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। জনমনে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, সে জন্যই বক্তব্যের প্রেক্ষাপট পরিষ্কার করা জরুরি হয়ে পড়েছে।

অ্যাসোসিয়েশন জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যদের প্রতিনিয়ত সশস্ত্র সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের মুখোমুখি হতে হচ্ছে। ২০২৬ সালের প্রথম ১০ মাসেই দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর ১৭৬টি সরাসরি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩৭০ জন।

সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার উদাহরণ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ অক্টোবর গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা এবং ১৩ সেপ্টেম্বর টঙ্গীতে পাথর নিক্ষেপ করে চিহ্নিত আসামি ছিনিয়ে নেওয়ার মতো পরিস্থিতিতেও পুলিশ সর্বোচ্চ সংযম ও পেশাদারত্ব দেখিয়েছে। কিন্তু সন্ত্রাসীদের দ্বারা পুলিশ যদি বারবার আক্রান্ত হতে থাকে, তবে বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়।

বিজ্ঞপ্তিতে আরও ব্যাখ্যা করা হয়, দণ্ডবিধি ১৮৬০-এর ৯৬ থেকে ১০৬ ধারা, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এবং সংশ্লিষ্ট পুলিশ প্রবিধানে (পিআরবি) অর্পিত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মরক্ষার আইনি অধিকার সুস্পষ্টভাবে স্বীকৃত। আইজিপির বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল মূলত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া এবং আক্রান্ত হলে আইনের আওতায় আত্মরক্ষার আইনি সক্ষমতা স্মরণ করিয়ে দেওয়া।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের বিষয়ে আইজিপির মন্তব্যের বিষয়ে পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, বক্তব্যের কোনো বিচ্ছিন্ন অংশকে বড় করে না দেখে পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করে দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশ করা কাম্য। পুলিশ ও গণমাধ্যম উভয়ই জনগণের স্বার্থ ও সুরক্ষায় কাজ করে বিধায় দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কার্যকর সহযোগিতা বজায় থাকা অত্যন্ত জরুরি।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়, পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার ও নিরাপত্তার পাশাপাশি আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি বজায় রাখতে বাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ