ভারতের কর্ণাটক রাজ্যে ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধনী (এসআইআর) শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংশোধিত এই চূড়ান্ত তালিকায় খসড়া তালিকার তুলনায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি (৯৯ লাখ ৩২ হাজারের বেশি) কমে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) কর্ণাটকের প্রধান নির্বাচনি কর্মকর্তার (সিইও) কার্যালয় এ চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
প্রকাশিত তথ্যানুযায়ী, বিশেষ এই সংশোধনের আগে কর্ণাটকে মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৫ কোটি ৫৪ লাখের বেশি।
খসড়া তালিকা থেকে ভোটারদের নাম বাদ পড়ার কারণ হিসেবে জানা গেছে, বাসস্থান পরিবর্তন করেছেন কিংবা ভোটার যাচাই প্রক্রিয়ার সময় সরাসরি যাদের খুঁজে পাওয়া যায়নি, মূলত এমন শ্রেণিভুক্ত ব্যক্তিদের নামই সবচেয়ে বেশি কাটা গেছে।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণাটকের প্রধান নির্বাচনি কর্মকর্তার ওয়েবসাইট এবং নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ভোটার অনুসন্ধান পোর্টালে (Search by EPIC) গিয়ে ভোটাররা পরিচয়পত্রের নম্বর দিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন।
বাসস্থান পরিবর্তন বা খুঁজে না পাওয়ার কারণে যাদের নাম বাদ পড়েছে, তাদের প্রয়োজনীয় নথি দিয়ে পুনরায় নিবন্ধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছে কমিশন। ইতিমধ্যে নতুন ভোটার অন্তর্ভুক্তি ও সংশোধনের জন্য জমা পড়া ৭ লাখ ৮৭ হাজারের বেশি আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
মন্তব্যসমূহ