ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন কেইন

ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলারের হাতে উঠল ব্যালন ডি’অর। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেন তিনি।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে কেইনের হাতে উঠেছে এই পুরস্কার। ৬৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ছিল ৭৩। এর মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল। এক মৌসুমে জার্মান ক্লাবটির অন্য কোনো খেলোয়াড় এত গোল করতে পারেননি।

শুধু গোল করেই নয়, দলীয় সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেইন। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নেয় এবং বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছায়।

পুরস্কার গ্রহণের মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই ইংলিশ তারকা। মঞ্চে উঠে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বাহ, বাহ, বাহ।’ এরপর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেইন বলেন, ‘আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই আয়োজন হওয়ায় মুহূর্তটি আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি আমার জন্য যেন শুভ বার্তা নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিওর কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফি গ্রহণ করেন কেইন।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এবারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল কঠিন। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের সেরা ফুটবলারদের পাশাপাশি পুরস্কারজয়ী ও মনোনীত খেলোয়াড়দেরও অভিনন্দন জানান তিনি।

কেইনের মতে, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম সাফল্যের পথ তৈরি করতে পারে। এবারের আয়োজন সেই বার্তাই তুলে ধরেছে বলে মনে করেন তিনি।

ট্যাগ : হ্যারি কেইন বায়ার্ন মিউনিখ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন কেইন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলারের হাতে উঠল ব্যালন ডি’অর। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেন তিনি।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে কেইনের হাতে উঠেছে এই পুরস্কার। ৬৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ছিল ৭৩। এর মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল। এক মৌসুমে জার্মান ক্লাবটির অন্য কোনো খেলোয়াড় এত গোল করতে পারেননি।

শুধু গোল করেই নয়, দলীয় সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেইন। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নেয় এবং বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছায়।

পুরস্কার গ্রহণের মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই ইংলিশ তারকা। মঞ্চে উঠে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বাহ, বাহ, বাহ।’ এরপর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেইন বলেন, ‘আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই আয়োজন হওয়ায় মুহূর্তটি আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি আমার জন্য যেন শুভ বার্তা নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিওর কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফি গ্রহণ করেন কেইন।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এবারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল কঠিন। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের সেরা ফুটবলারদের পাশাপাশি পুরস্কারজয়ী ও মনোনীত খেলোয়াড়দেরও অভিনন্দন জানান তিনি।

কেইনের মতে, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম সাফল্যের পথ তৈরি করতে পারে। এবারের আয়োজন সেই বার্তাই তুলে ধরেছে বলে মনে করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ