ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিগ ব্যাশের কারণে ডি থ্রি টি-টোয়েন্টিতে খেলবেন না মুস্তাফিজ

ফাইল ছবি
ফলো করুন

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার ব্যস্ততার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডি থ্রি-এর টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমে খেলার পরিকল্পনা থাকায় বিসিবির টুর্নামেন্টে তাঁদের অংশ নেওয়া হচ্ছে না। এ কারণে ডি থ্রি ট্রফির নিলামে দুজনের পয়েন্টও থাকছে কোটির নিচে।

বিগ ব্যাশের আসন্ন আসরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল এই লিগে অংশ নিতে বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন তিনি।

বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশের পুরো মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ। তাঁকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বিসিবিও ইতিবাচক বলে জানা গেছে। ফলে ডি থ্রি-এর টি-টোয়েন্টি সংস্করণে তাঁর খেলার সুযোগ থাকছে না।

অন্যদিকে, আসন্ন বিগ ব্যাশেও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। পুরো মৌসুম অস্ট্রেলিয়ার এই লিগে ব্যস্ত থাকায় ডি থ্রি-এর টি-টোয়েন্টি সংস্করণে অংশ নিতে পারবেন না ডানহাতি এই লেগ স্পিনার।

তবে টি-টোয়েন্টি সংস্করণে খেলতে না পারলেও ডি থ্রি নিলামে দল পেয়েছেন রিশাদ। তাঁকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম। এতে দেশের তারকা ক্রিকেটারদের কেউ কেউ কোটির বেশি পয়েন্ট পেলেও মুস্তাফিজ ও রিশাদের পয়েন্ট রয়েছে কোটির নিচে। তাঁদের ক্ষেত্রে বিগ ব্যাশে খেলার ব্যস্ততাই এর অন্যতম কারণ।

ট্যাগ : মুস্তাফিজুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশের কারণে ডি থ্রি টি-টোয়েন্টিতে খেলবেন না মুস্তাফিজ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার ব্যস্ততার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডি থ্রি-এর টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমে খেলার পরিকল্পনা থাকায় বিসিবির টুর্নামেন্টে তাঁদের অংশ নেওয়া হচ্ছে না। এ কারণে ডি থ্রি ট্রফির নিলামে দুজনের পয়েন্টও থাকছে কোটির নিচে।

বিগ ব্যাশের আসন্ন আসরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল এই লিগে অংশ নিতে বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন তিনি।

বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশের পুরো মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ। তাঁকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বিসিবিও ইতিবাচক বলে জানা গেছে। ফলে ডি থ্রি-এর টি-টোয়েন্টি সংস্করণে তাঁর খেলার সুযোগ থাকছে না।

অন্যদিকে, আসন্ন বিগ ব্যাশেও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। পুরো মৌসুম অস্ট্রেলিয়ার এই লিগে ব্যস্ত থাকায় ডি থ্রি-এর টি-টোয়েন্টি সংস্করণে অংশ নিতে পারবেন না ডানহাতি এই লেগ স্পিনার।

তবে টি-টোয়েন্টি সংস্করণে খেলতে না পারলেও ডি থ্রি নিলামে দল পেয়েছেন রিশাদ। তাঁকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম। এতে দেশের তারকা ক্রিকেটারদের কেউ কেউ কোটির বেশি পয়েন্ট পেলেও মুস্তাফিজ ও রিশাদের পয়েন্ট রয়েছে কোটির নিচে। তাঁদের ক্ষেত্রে বিগ ব্যাশে খেলার ব্যস্ততাই এর অন্যতম কারণ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ