ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নরওয়ের বিপক্ষে রেকর্ড বদলাতে চায় ব্রাজিল

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাপানের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পায় সেলেসাওরা। এরপর কার্লো আনচেলত্তির দলের অপেক্ষা ছিল নকআউট পর্বে প্রতিপক্ষ জানার। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে সেই প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে।

শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। আগামী ৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে একবারও জিততে পারেনি ব্রাজিল। দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখা হয়েছিল ১৯৯৮ সালে। গ্রুপ পর্বের সেই ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করেছিলেন বেবেতো। নরওয়ের হয়ে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

প্রীতি ম্যাচেও ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা আছে নরওয়ের। ১৯৯৭ সালের ৩০ মে দুই দলের ম্যাচে ৪-২ গোলে জয় পায় ইউরোপের দলটি। এর আগে ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। সর্বশেষ ২০০৬ সালের আগস্টে মুখোমুখি হয় ব্রাজিল ও নরওয়ে। ওই ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়।

হেড টু হেডে এগিয়ে থাকলেও নকআউট পর্বের ম্যাচে অতীত পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ হবে। শুরুর ধাক্কা কাটিয়ে এবারের আসরে ছন্দে ফিরেছে ব্রাজিল। জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে আত্মবিশ্বাসও বেড়েছে দলটির।

অন্যদিকে আর্লিং হালান্ডকে ঘিরে শক্তিশালী আক্রমণভাগ নিয়ে নকআউটে উঠেছে নরওয়ে। গোলমুখে তার ধারাবাহিকতা ব্রাজিলের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

অতীত রেকর্ডে নরওয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। তাই শেষ ষোলোর এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল নরওয়ে আর্লিং হালান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নরওয়ের বিপক্ষে রেকর্ড বদলাতে চায় ব্রাজিল

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

জাপানের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পায় সেলেসাওরা। এরপর কার্লো আনচেলত্তির দলের অপেক্ষা ছিল নকআউট পর্বে প্রতিপক্ষ জানার। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে সেই প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে।

শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। আগামী ৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে একবারও জিততে পারেনি ব্রাজিল। দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখা হয়েছিল ১৯৯৮ সালে। গ্রুপ পর্বের সেই ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করেছিলেন বেবেতো। নরওয়ের হয়ে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

প্রীতি ম্যাচেও ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা আছে নরওয়ের। ১৯৯৭ সালের ৩০ মে দুই দলের ম্যাচে ৪-২ গোলে জয় পায় ইউরোপের দলটি। এর আগে ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। সর্বশেষ ২০০৬ সালের আগস্টে মুখোমুখি হয় ব্রাজিল ও নরওয়ে। ওই ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়।

হেড টু হেডে এগিয়ে থাকলেও নকআউট পর্বের ম্যাচে অতীত পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ হবে। শুরুর ধাক্কা কাটিয়ে এবারের আসরে ছন্দে ফিরেছে ব্রাজিল। জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে আত্মবিশ্বাসও বেড়েছে দলটির।

অন্যদিকে আর্লিং হালান্ডকে ঘিরে শক্তিশালী আক্রমণভাগ নিয়ে নকআউটে উঠেছে নরওয়ে। গোলমুখে তার ধারাবাহিকতা ব্রাজিলের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

অতীত রেকর্ডে নরওয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। তাই শেষ ষোলোর এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ