ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাবি সিনেটে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের প্রস্তাব

ঢাবি সিনেটে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের প্রস্তাব
সংগৃহীত ছবি
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ১৯৭৩ সালের আদেশের দুটি অনুচ্ছেদ নিয়ে প্রস্তাব তুলেছেন সিনেট সদস্য অধ্যাপক সামিনা লুৎফা। তিনি সিনেটে সংসদ সদস্য মনোনয়নের ক্ষেত্রে বিরোধী দলের প্রতিনিধিত্ব ও লিঙ্গভিত্তিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের বার্ষিক সিনেট অধিবেশনে তিনি এসব প্রস্তাব করেন।

সামিনা লুৎফা বলেন, ১৯৭৩ সালের আদেশের ২০-এর ১ ধারা অনুযায়ী সিনেট সদস্য হিসেবে জাতীয় সংসদের স্পিকার পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দেন। তার প্রস্তাব হলো, এই পাঁচজনের মধ্যে বিরোধী দল থেকে অন্তত দুজন সংসদ সদস্য রাখা উচিত।

তিনি আরও বলেন, উপস্থিত পাঁচজন সংসদ সদস্যের সবাই পুরুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তৃপক্ষ সিনেটে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব থাকা জরুরি। এখানে লিঙ্গভিত্তিক অন্তর্ভুক্তিসহ অন্যান্য অন্তর্ভুক্তির বিষয়ও সমানভাবে বিবেচনায় নেওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় পরিচালনা কাঠামো নিয়ে তিনি বলেন, ১৯৭৩ সালের আদেশে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তালিকায় জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা কমিটির উল্লেখ নেই। অথচ গত প্রশাসনের সময় এসব কমিটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এগুলো বৈধ কর্তৃপক্ষ না হলে কীভাবে টিকে আছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

উপাচার্যের বিশেষ ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সামিনা লুৎফা। তিনি বলেন, উপাচার্যের বিশেষ ক্ষমতার একটি নির্দিষ্ট পরিধি থাকা দরকার। সবকিছু সম্পূর্ণ খোলা রেখে দিলে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। তাই বিশেষ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সীমা নির্ধারণ করা প্রয়োজন।

গবেষণা বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে তিনি গবেষণায় বরাদ্দ না রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেন। জাতীয় উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বরাদ্দ থাকা জরুরি। এ বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের কাছেই থাকা উচিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে নয়।

শিক্ষক নিয়োগ নিয়ে সামিনা লুৎফা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় প্রশাসনিক ও আমলাতান্ত্রিক প্রভাব দেখা যায়, যা এক ধরনের রাজনৈতিক প্রভাব তৈরি করে। এই প্রভাব নিয়ন্ত্রণে আনতে শিক্ষক নিয়োগ বোর্ডে আচার্য মনোনীত প্রতিনিধির প্রয়োজন নেই বলে মত দেন তিনি।

তার প্রস্তাব, নিয়োগ বোর্ডে বিষয় বিশেষজ্ঞ কারা হবেন এবং কীভাবে তাদের নির্ধারণ করা হবে, তা বিভাগ ও অনুষদ পর্যায় থেকে আসা উচিত। একই সঙ্গে বিষয় বিশেষজ্ঞ নির্বাচনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও পরিধি থাকা দরকার, যাতে যে কেউ বিশেষজ্ঞ পরিচয়ে নিয়োগ বোর্ডে যুক্ত হতে না পারেন।

সামিনা লুৎফা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সিনেট তার সর্বোচ্চ কর্তৃপক্ষ। তাই এই কর্তৃপক্ষে যারা আসবেন, তাদের প্রতিনিধিত্ব আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন।

ট্যাগ : ক্যাম্পাস শিক্ষা সরকার বিরোধী দল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এমপি ঢাবি ডাকসু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ঢাবি সিনেটে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের প্রস্তাব

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ১৯৭৩ সালের আদেশের দুটি অনুচ্ছেদ নিয়ে প্রস্তাব তুলেছেন সিনেট সদস্য অধ্যাপক সামিনা লুৎফা। তিনি সিনেটে সংসদ সদস্য মনোনয়নের ক্ষেত্রে বিরোধী দলের প্রতিনিধিত্ব ও লিঙ্গভিত্তিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের বার্ষিক সিনেট অধিবেশনে তিনি এসব প্রস্তাব করেন।

সামিনা লুৎফা বলেন, ১৯৭৩ সালের আদেশের ২০-এর ১ ধারা অনুযায়ী সিনেট সদস্য হিসেবে জাতীয় সংসদের স্পিকার পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দেন। তার প্রস্তাব হলো, এই পাঁচজনের মধ্যে বিরোধী দল থেকে অন্তত দুজন সংসদ সদস্য রাখা উচিত।

তিনি আরও বলেন, উপস্থিত পাঁচজন সংসদ সদস্যের সবাই পুরুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তৃপক্ষ সিনেটে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব থাকা জরুরি। এখানে লিঙ্গভিত্তিক অন্তর্ভুক্তিসহ অন্যান্য অন্তর্ভুক্তির বিষয়ও সমানভাবে বিবেচনায় নেওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় পরিচালনা কাঠামো নিয়ে তিনি বলেন, ১৯৭৩ সালের আদেশে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তালিকায় জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা কমিটির উল্লেখ নেই। অথচ গত প্রশাসনের সময় এসব কমিটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এগুলো বৈধ কর্তৃপক্ষ না হলে কীভাবে টিকে আছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

উপাচার্যের বিশেষ ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সামিনা লুৎফা। তিনি বলেন, উপাচার্যের বিশেষ ক্ষমতার একটি নির্দিষ্ট পরিধি থাকা দরকার। সবকিছু সম্পূর্ণ খোলা রেখে দিলে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। তাই বিশেষ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সীমা নির্ধারণ করা প্রয়োজন।

গবেষণা বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে তিনি গবেষণায় বরাদ্দ না রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেন। জাতীয় উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বরাদ্দ থাকা জরুরি। এ বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের কাছেই থাকা উচিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে নয়।

শিক্ষক নিয়োগ নিয়ে সামিনা লুৎফা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় প্রশাসনিক ও আমলাতান্ত্রিক প্রভাব দেখা যায়, যা এক ধরনের রাজনৈতিক প্রভাব তৈরি করে। এই প্রভাব নিয়ন্ত্রণে আনতে শিক্ষক নিয়োগ বোর্ডে আচার্য মনোনীত প্রতিনিধির প্রয়োজন নেই বলে মত দেন তিনি।

তার প্রস্তাব, নিয়োগ বোর্ডে বিষয় বিশেষজ্ঞ কারা হবেন এবং কীভাবে তাদের নির্ধারণ করা হবে, তা বিভাগ ও অনুষদ পর্যায় থেকে আসা উচিত। একই সঙ্গে বিষয় বিশেষজ্ঞ নির্বাচনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও পরিধি থাকা দরকার, যাতে যে কেউ বিশেষজ্ঞ পরিচয়ে নিয়োগ বোর্ডে যুক্ত হতে না পারেন।

সামিনা লুৎফা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সিনেট তার সর্বোচ্চ কর্তৃপক্ষ। তাই এই কর্তৃপক্ষে যারা আসবেন, তাদের প্রতিনিধিত্ব আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ