ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি যে কারণে কৃতার্থ স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি
ফলো করুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ এবং এর ওপর আনা ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় এ বিতর্ক হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা মঞ্জুরির দাবি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বরাদ্দ ছাঁটাই করে এক টাকা করার প্রস্তাব দেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।

আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বিভিন্ন সংবাদমাধ্যমের পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত মার্চ ও এপ্রিলে সারাদেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তার দাবি, দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি খুন হচ্ছে।

রুমিনের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কৃতার্থ যে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তবে আগের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া তার বিস্তারিত বক্তব্য রুমিন শুনতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় খুন, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির পরিসংখ্যানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঐতিহাসিকভাবে উন্নত অবস্থায় রয়েছে। তবে ধর্ষণের মামলা রেকর্ডের ক্ষেত্রে সংখ্যা কিছুটা বেশি দেখা যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, আগে সামাজিক ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক ভুক্তভোগী থানায় যেতে পারতেন না। এখন থানায় গিয়ে বা অনলাইনে অভিযোগ করার সুযোগ থাকায় মামলা রেকর্ডের সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, ঘটনা যেখানেই ঘটুক, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

সংসদীয় আলোচনায় বিরোধী সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, পুলিশি জবাবদিহি এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সামগ্রিক পরিস্থিতি অতীতের তুলনায় উন্নত এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।

ট্যাগ : রাজনীতি জাতীয় সংসদ সালাহউদ্দিন আহমদ রুমিন ফারহানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি যে কারণে কৃতার্থ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ এবং এর ওপর আনা ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় এ বিতর্ক হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা মঞ্জুরির দাবি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বরাদ্দ ছাঁটাই করে এক টাকা করার প্রস্তাব দেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।

আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বিভিন্ন সংবাদমাধ্যমের পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত মার্চ ও এপ্রিলে সারাদেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তার দাবি, দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি খুন হচ্ছে।

রুমিনের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কৃতার্থ যে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তবে আগের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া তার বিস্তারিত বক্তব্য রুমিন শুনতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় খুন, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির পরিসংখ্যানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঐতিহাসিকভাবে উন্নত অবস্থায় রয়েছে। তবে ধর্ষণের মামলা রেকর্ডের ক্ষেত্রে সংখ্যা কিছুটা বেশি দেখা যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, আগে সামাজিক ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক ভুক্তভোগী থানায় যেতে পারতেন না। এখন থানায় গিয়ে বা অনলাইনে অভিযোগ করার সুযোগ থাকায় মামলা রেকর্ডের সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, ঘটনা যেখানেই ঘটুক, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

সংসদীয় আলোচনায় বিরোধী সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, পুলিশি জবাবদিহি এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সামগ্রিক পরিস্থিতি অতীতের তুলনায় উন্নত এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ