কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরেরও খোঁজ পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন ঘটনাস্থল থেকে সুমনকে আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যানেজার সুমনকে থানায় নেওয়া হয়েছে। তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে শনিবার সকালে টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় আহত আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টটির মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের সন্ধান পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ