আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলানোর সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর।
শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। জমা পড়া আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর।
নির্ধারিত সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তি করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ইসি।
উল্লেখ্য, আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেই ভোটার স্থানান্তরের এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মন্তব্যসমূহ