ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে সরকার। এ কার্যক্রম শুধু রাস্তাঘাট কিংবা ড্রেনের ময়লা পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বিভিন্ন স্থানে থাকা নিয়মবহির্ভূত বিষয়ও এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে এক দিনে সব সমস্যার সমাধান সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মন্ত্রী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের দায়িত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী আমার এ হাসপাতালে আসার কথা নয়, কারণ তিনি কৃষি খাতের দায়িত্বে রয়েছেন। তবে আমার বাড়ি কুমিল্লায় হওয়ায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি বড় হাসপাতালে কমিটি গঠন করায় প্রটোকল অনুযায়ী আমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কমিটির সভাপতি করা হয়েছে।’

হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখানে আমার বাড়ি হওয়ায় আমি সবাইকে চিনি। এখানে অনিয়ম আছে। একেবারে পরিষ্কার হয়ে গেছে, এটা সঠিক নয়। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যত ধরনের অপরিচ্ছন্নতা রয়েছে, সবকিছু পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।’

পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের, জনগণের এবং হাসপাতাল ও কলেজের প্রয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী দিনে আমরা একটি সত্যিকারের বিশ্বমানের হাসপাতাল দেখতে চান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ ছাড়া উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান এবং কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগ : মোহাম্মদ আমিন উর রশিদ পরিচ্ছন্নতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে সরকার। এ কার্যক্রম শুধু রাস্তাঘাট কিংবা ড্রেনের ময়লা পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বিভিন্ন স্থানে থাকা নিয়মবহির্ভূত বিষয়ও এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে এক দিনে সব সমস্যার সমাধান সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মন্ত্রী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের দায়িত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী আমার এ হাসপাতালে আসার কথা নয়, কারণ তিনি কৃষি খাতের দায়িত্বে রয়েছেন। তবে আমার বাড়ি কুমিল্লায় হওয়ায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি বড় হাসপাতালে কমিটি গঠন করায় প্রটোকল অনুযায়ী আমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কমিটির সভাপতি করা হয়েছে।’

হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখানে আমার বাড়ি হওয়ায় আমি সবাইকে চিনি। এখানে অনিয়ম আছে। একেবারে পরিষ্কার হয়ে গেছে, এটা সঠিক নয়। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যত ধরনের অপরিচ্ছন্নতা রয়েছে, সবকিছু পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।’

পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের, জনগণের এবং হাসপাতাল ও কলেজের প্রয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী দিনে আমরা একটি সত্যিকারের বিশ্বমানের হাসপাতাল দেখতে চান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ ছাড়া উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান এবং কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ