ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবারও হরমুজ প্রণালি দিয়ে সব জাহাজ চলাচল বন্ধের ঘোষণা ইরানের

ফাইল ছবি
ফলো করুন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (১৭ অক্টোবর) বাহিনীর নৌবিভাগ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো দেশের জাহাজ এই নৌপথ অতিক্রম করতে পারবে না। নির্দেশ অমান্য করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছে তারা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন বাহিনীর ওপর নির্ভর করে কোনো জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলেও সেটি ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে।

সম্প্রতি এ সমুদ্রপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা ও বিস্ফোরণের খবর সামনে আসার পর অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর মধ্যে পানির নিচে থাকা মাইনের আঘাতে একটি বড় তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া যায়। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় অন্তত আরও দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচল বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি বিশ্ববাজারে তেলের দামেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি আইআরজিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আবারও হরমুজ প্রণালি দিয়ে সব জাহাজ চলাচল বন্ধের ঘোষণা ইরানের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (১৭ অক্টোবর) বাহিনীর নৌবিভাগ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো দেশের জাহাজ এই নৌপথ অতিক্রম করতে পারবে না। নির্দেশ অমান্য করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছে তারা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন বাহিনীর ওপর নির্ভর করে কোনো জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলেও সেটি ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে।

সম্প্রতি এ সমুদ্রপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা ও বিস্ফোরণের খবর সামনে আসার পর অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর মধ্যে পানির নিচে থাকা মাইনের আঘাতে একটি বড় তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া যায়। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় অন্তত আরও দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচল বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি বিশ্ববাজারে তেলের দামেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ