ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রেপ্তারের একদিন পর জামিনে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গ্রেপ্তারের একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন। দিল্লির সেন্ট্রাল পার্কে ‘পতাকা উড়াও’ কর্মসূচিতে যোগ দেওয়ার আগে শুক্রবার তাকে আটক করেছিল পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) ম্যাজিস্ট্রেট আদালত তাকে মুক্তি দেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ হাজার রুপির বন্ড জমা দেওয়া এবং শান্তি বিঘ্ন করবেন না—এমন প্রতিশ্রুতি দেওয়ার শর্তে অভিজিৎকে জামিন দেওয়া হয়। দিল্লির মন্দির মার্গ থানায় গিয়ে একজন ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি থানা থেকে বের হয়ে যান।

অভিজিতের সঙ্গে গতকাল তরুণ নেত্রী নেহা বোরাকেও আটক করেছিল পুলিশ। পরে তাদের ‘প্রিভেনটিভ কাস্টাডি’তে নেওয়ার কথা জানায় পুলিশ। শনিবার সকালে নেহাকে ছেড়ে দেওয়া হলেও অভিজিৎকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।

এর আগে গত ১০ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওই দিন দিল্লিতে পৌঁছানোর পর অভিজিতের দুই সহযোগী আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকে আটক করা হয়। পরদিন তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।

মুক্তি পাওয়ার পর আশুতোষ ও সৌরভ যন্তরমন্তরে গিয়ে ভারতের পতাকা ওড়ান। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশি রিমান্ডে নেয়। দুই সহযোগীর গ্রেপ্তারের প্রতিবাদে অভিজিৎ শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে ‘পতাকা উড়াও’ কর্মসূচির ঘোষণা দেন। তবে সেখানেও কাউকে জড়ো হতে দেওয়া হয়নি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গ্রেপ্তারের একদিন পর জামিনে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গ্রেপ্তারের একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন। দিল্লির সেন্ট্রাল পার্কে ‘পতাকা উড়াও’ কর্মসূচিতে যোগ দেওয়ার আগে শুক্রবার তাকে আটক করেছিল পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) ম্যাজিস্ট্রেট আদালত তাকে মুক্তি দেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ হাজার রুপির বন্ড জমা দেওয়া এবং শান্তি বিঘ্ন করবেন না—এমন প্রতিশ্রুতি দেওয়ার শর্তে অভিজিৎকে জামিন দেওয়া হয়। দিল্লির মন্দির মার্গ থানায় গিয়ে একজন ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি থানা থেকে বের হয়ে যান।

অভিজিতের সঙ্গে গতকাল তরুণ নেত্রী নেহা বোরাকেও আটক করেছিল পুলিশ। পরে তাদের ‘প্রিভেনটিভ কাস্টাডি’তে নেওয়ার কথা জানায় পুলিশ। শনিবার সকালে নেহাকে ছেড়ে দেওয়া হলেও অভিজিৎকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।

এর আগে গত ১০ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওই দিন দিল্লিতে পৌঁছানোর পর অভিজিতের দুই সহযোগী আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকে আটক করা হয়। পরদিন তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।

মুক্তি পাওয়ার পর আশুতোষ ও সৌরভ যন্তরমন্তরে গিয়ে ভারতের পতাকা ওড়ান। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশি রিমান্ডে নেয়। দুই সহযোগীর গ্রেপ্তারের প্রতিবাদে অভিজিৎ শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে ‘পতাকা উড়াও’ কর্মসূচির ঘোষণা দেন। তবে সেখানেও কাউকে জড়ো হতে দেওয়া হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ