ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩ ডিসেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠানের সময়সূচি, কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে অনুমোদন দিয়েছেন আচার্য। এ পরিপ্রেক্ষিতে সমাবর্তন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ১৮ আগস্ট সমাবর্তন আয়োজনের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই সমাবর্তনের তারিখ নির্ধারণ করে অনুমোদন দেওয়া হয়।

ট্যাগ : ব্র্যাক বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৩ ডিসেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠানের সময়সূচি, কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে অনুমোদন দিয়েছেন আচার্য। এ পরিপ্রেক্ষিতে সমাবর্তন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ১৮ আগস্ট সমাবর্তন আয়োজনের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই সমাবর্তনের তারিখ নির্ধারণ করে অনুমোদন দেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ