ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঢাকায় জাতীয় আলোচনা শনিবার

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের আলোচনা সভা। এতে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আগামী শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রশিদ হাবিব, এমপি। এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, এমপির উপস্থিত থাকার কথা রয়েছে।

আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহ বাকী আন নদভী, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল বাশার তালুকদার এবং পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি এজাজ আহমেদ, পিপিএমের।

ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি উস্তাজুল হুফ্ফাজ শায়খুল কুররা হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক, মারকাযুত তারবীয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া নেজামিয়া দারুল উলুম বেতুয়া, সিরাজগঞ্জের পরিচালক মাওলানা আব্দুল বাসেত খান এবং জামিয়াতুল মানহাল আল কওমিয়া, উত্তরার পরিচালক মুফতি কেফায়েতুল্লাহ আযহারী।

এ ছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দ্বীনিয়াত বাংলাদেশের পরিচালক মুফতি সালমান আহমাদ, খতিব, আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী এবং শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সাইফুরসের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খানও উপস্থিত থাকবেন।

প্রশাসন ও ব্যবসায়িক অঙ্গন থেকে পাহাড়ি টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএমএন ইসলাম মনির এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. আবুল মনসুরের অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন অঙ্গনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও সভায় যোগ দেবেন।

আলোচনা সভায় ইসলামী শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার বিকাশ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার উপায় নিয়ে মতবিনিময় করা হবে। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা উঠে আসবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করবে।

অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়কের দায়িত্ব পালন করবেন হাবিবুল্লাহ রায়হান।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঢাকায় জাতীয় আলোচনা শনিবার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের আলোচনা সভা। এতে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আগামী শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রশিদ হাবিব, এমপি। এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, এমপির উপস্থিত থাকার কথা রয়েছে।

আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহ বাকী আন নদভী, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল বাশার তালুকদার এবং পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি এজাজ আহমেদ, পিপিএমের।

ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি উস্তাজুল হুফ্ফাজ শায়খুল কুররা হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক, মারকাযুত তারবীয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া নেজামিয়া দারুল উলুম বেতুয়া, সিরাজগঞ্জের পরিচালক মাওলানা আব্দুল বাসেত খান এবং জামিয়াতুল মানহাল আল কওমিয়া, উত্তরার পরিচালক মুফতি কেফায়েতুল্লাহ আযহারী।

এ ছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দ্বীনিয়াত বাংলাদেশের পরিচালক মুফতি সালমান আহমাদ, খতিব, আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী এবং শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সাইফুরসের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খানও উপস্থিত থাকবেন।

প্রশাসন ও ব্যবসায়িক অঙ্গন থেকে পাহাড়ি টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএমএন ইসলাম মনির এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. আবুল মনসুরের অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন অঙ্গনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও সভায় যোগ দেবেন।

আলোচনা সভায় ইসলামী শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার বিকাশ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার উপায় নিয়ে মতবিনিময় করা হবে। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা উঠে আসবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করবে।

অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়কের দায়িত্ব পালন করবেন হাবিবুল্লাহ রায়হান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ