ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

ছবি : সংগৃহীত
ফলো করুন

দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর রাখতে সারাদেশে দুই লাখের বেশি প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলেন।

মহাপরিচালক নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ঠেকাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এবারের নিরাপত্তাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দেওয়া হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করে দায়িত্বে থাকা সদস্যদের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজন হলে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া সহজ হবে বলে জানিয়েছে বাহিনী।

পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নির্ধারিত জনবলের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের ১০৪টি স্ট্রাইকিং টিম টহলে থাকবে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপে ডিজিটাল নজরদারি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও শৃঙ্খলার মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা কার্যক্রম তদারকিও করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগ : দুর্গাপূজা আনসার-ভিডিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর রাখতে সারাদেশে দুই লাখের বেশি প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলেন।

মহাপরিচালক নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ঠেকাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এবারের নিরাপত্তাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দেওয়া হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করে দায়িত্বে থাকা সদস্যদের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজন হলে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া সহজ হবে বলে জানিয়েছে বাহিনী।

পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নির্ধারিত জনবলের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের ১০৪টি স্ট্রাইকিং টিম টহলে থাকবে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপে ডিজিটাল নজরদারি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও শৃঙ্খলার মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা কার্যক্রম তদারকিও করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ