ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষকদের পে স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি

ছবি : সংগৃহীত
ফলো করুন

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল চলতি অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন, তা এখনো নিশ্চিত হয়নি।

এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তবে নতুন পে স্কেল অনুযায়ী তাদের দ্রুত বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন পে স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত সময়ের মধ্যে বেতন পান, সে জন্য কাজ চলছে।

মাউশি মহাপরিচালক জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছেন তিনি।

তবে বাস্তবায়নে একটি বড় জটিলতা তৈরি হয়েছে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব নিয়ে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব কম্পিউটারের মাধ্যমে করা হলেও মাদ্রাসার জনবলের বেতন হিসাব এখনো হাতে-কলমে করতে হয়। ফলে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বেশি সময় লাগছে।

এ কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করতেও বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন পে স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে কিছুটা সময় লাগবে। নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে তা দেওয়ার চেষ্টা চলছে। তবে ওই সময়ের মধ্যেই বাস্তবায়ন সম্ভব হবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

শুধু স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগে নতুন স্কেলে নিয়ে এসে মাদ্রাসার জনবলকে পরে অন্তর্ভুক্ত করার সুযোগও নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তার ভাষ্য, দুটি আলাদা বিভাগ হলেও উভয়ই একই মন্ত্রণালয়ের আওতাধীন। তাই সবাইকে একসঙ্গেই নতুন পে স্কেলের বেতন-ভাতা দিতে হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

তবে কবে থেকে নতুন স্কেলের বেতন কার্যকর হবে, সেই নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ট্যাগ : নতুন বেতন কাঠামো পে স্কেল এমপিও শিক্ষক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিক্ষকদের পে স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল চলতি অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন, তা এখনো নিশ্চিত হয়নি।

এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তবে নতুন পে স্কেল অনুযায়ী তাদের দ্রুত বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন পে স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত সময়ের মধ্যে বেতন পান, সে জন্য কাজ চলছে।

মাউশি মহাপরিচালক জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছেন তিনি।

তবে বাস্তবায়নে একটি বড় জটিলতা তৈরি হয়েছে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব নিয়ে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব কম্পিউটারের মাধ্যমে করা হলেও মাদ্রাসার জনবলের বেতন হিসাব এখনো হাতে-কলমে করতে হয়। ফলে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বেশি সময় লাগছে।

এ কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করতেও বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন পে স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে কিছুটা সময় লাগবে। নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে তা দেওয়ার চেষ্টা চলছে। তবে ওই সময়ের মধ্যেই বাস্তবায়ন সম্ভব হবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

শুধু স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগে নতুন স্কেলে নিয়ে এসে মাদ্রাসার জনবলকে পরে অন্তর্ভুক্ত করার সুযোগও নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তার ভাষ্য, দুটি আলাদা বিভাগ হলেও উভয়ই একই মন্ত্রণালয়ের আওতাধীন। তাই সবাইকে একসঙ্গেই নতুন পে স্কেলের বেতন-ভাতা দিতে হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

তবে কবে থেকে নতুন স্কেলের বেতন কার্যকর হবে, সেই নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ