ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বিশ্বব্যাংক-আইএমএফের বাধা থাকলেও কৃষিতে ভর্তুকি প্রয়োজন: রাষ্ট্রপতি

বিশ্বব্যাংক-আইএমএফের বাধা থাকলেও কৃষিতে ভর্তুকি প্রয়োজন: রাষ্ট্রপতি
ছবি : সংগৃহিত
ফলো করুন

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে কৃষকদের আর্থিক সহায়তা, সরকারি প্রণোদনা ও ভর্তুকি দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কৃষিতে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও কৃষকদের স্বার্থে সরকারি সহায়তা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত কৃষি বিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষকরা উৎপাদনের সময় বেশি দামে বীজ কিনতে বাধ্য হলেও ফসল বাজারজাত করার পর প্রত্যাশিত মূল্য পান না। এ পরিস্থিতিতে কৃষিকাজের প্রতি মানুষের আগ্রহ কমছে। পর্যাপ্ত আয় না হওয়ায় অনেকেই কৃষি পেশা ছেড়ে দিচ্ছেন। একই কারণে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

কৃষি খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণাভিত্তিক সমাধান বের করার ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে যেসব ক্ষেত্রে উৎপাদন ও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে, সেগুলো দূর করতে কৃষি গবেষণাকে আরও কার্যকর করার আহ্বান জানান।

ফল ও সবজি সংরক্ষণের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, উৎপাদিত কৃষিপণ্য দীর্ঘ সময় ভালো রাখতে পর্যাপ্ত হিমাগার বা কোল্ড স্টোরেজ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে বিনিয়োগে এগিয়ে আসতে হবে।

দেশের কৃষি উৎপাদনের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, পেঁয়াজ চাষে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং বর্তমানে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। ফল উৎপাদনেও বাংলাদেশ এগিয়েছে। তবে এ খাতের অগ্রগতির প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জমির উর্বরতা রক্ষায় সার ব্যবহারের বিষয়ে কৃষকদের সচেতন করার প্রয়োজনীয়তার কথাও বলেন রাষ্ট্রপতি। তিনি উল্লেখ করেন, জমিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে যেতে পারে।

কৃষি গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়োজনে বিদ্যমান আইন সংশোধন করে কৃষি বিজ্ঞানীদের জন্য পেনশন সুবিধা নিশ্চিত করতে হবে।

দেশের প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বিস্তার লাভ করেছে। এসব সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরে পর্যায়ক্রমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় কৃষি খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। বক্তারা জানান, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গুণগত মান নিশ্চিত করাও জরুরি। দেশে বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ায় এখন আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, কৃষিপণ্য শুধু দেশের মানুষের চাহিদা পূরণে সীমাবদ্ধ না রেখে বিশ্ববাজারের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নত কীটনাশক উদ্ভাবনে গবেষণা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগ : রাষ্ট্রপতি বিশ্বব্যাংক কৃষি খাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


বিশ্বব্যাংক-আইএমএফের বাধা থাকলেও কৃষিতে ভর্তুকি প্রয়োজন: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে কৃষকদের আর্থিক সহায়তা, সরকারি প্রণোদনা ও ভর্তুকি দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কৃষিতে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও কৃষকদের স্বার্থে সরকারি সহায়তা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত কৃষি বিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষকরা উৎপাদনের সময় বেশি দামে বীজ কিনতে বাধ্য হলেও ফসল বাজারজাত করার পর প্রত্যাশিত মূল্য পান না। এ পরিস্থিতিতে কৃষিকাজের প্রতি মানুষের আগ্রহ কমছে। পর্যাপ্ত আয় না হওয়ায় অনেকেই কৃষি পেশা ছেড়ে দিচ্ছেন। একই কারণে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

কৃষি খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণাভিত্তিক সমাধান বের করার ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে যেসব ক্ষেত্রে উৎপাদন ও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে, সেগুলো দূর করতে কৃষি গবেষণাকে আরও কার্যকর করার আহ্বান জানান।

ফল ও সবজি সংরক্ষণের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, উৎপাদিত কৃষিপণ্য দীর্ঘ সময় ভালো রাখতে পর্যাপ্ত হিমাগার বা কোল্ড স্টোরেজ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে বিনিয়োগে এগিয়ে আসতে হবে।

দেশের কৃষি উৎপাদনের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, পেঁয়াজ চাষে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং বর্তমানে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। ফল উৎপাদনেও বাংলাদেশ এগিয়েছে। তবে এ খাতের অগ্রগতির প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জমির উর্বরতা রক্ষায় সার ব্যবহারের বিষয়ে কৃষকদের সচেতন করার প্রয়োজনীয়তার কথাও বলেন রাষ্ট্রপতি। তিনি উল্লেখ করেন, জমিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে যেতে পারে।

কৃষি গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়োজনে বিদ্যমান আইন সংশোধন করে কৃষি বিজ্ঞানীদের জন্য পেনশন সুবিধা নিশ্চিত করতে হবে।

দেশের প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বিস্তার লাভ করেছে। এসব সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরে পর্যায়ক্রমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় কৃষি খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। বক্তারা জানান, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গুণগত মান নিশ্চিত করাও জরুরি। দেশে বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ায় এখন আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, কৃষিপণ্য শুধু দেশের মানুষের চাহিদা পূরণে সীমাবদ্ধ না রেখে বিশ্ববাজারের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নত কীটনাশক উদ্ভাবনে গবেষণা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ