ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১
ছবি: সংগৃহীত
ফলো করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. পিয়ার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধীন নকশী বিওপির টহলদল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিওপির টহলদল নওকুচি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে পিয়ার আলীকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার হেফাজত থেকে দেশীয় তৈরি এক নলা পাখি শিকারের বন্দুক উদ্ধার করা হয়।

৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

পরে আটক পিয়ার আলীকে উদ্ধার করা অস্ত্রসহ ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, অস্ত্র আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ : আটক শেরপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. পিয়ার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধীন নকশী বিওপির টহলদল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিওপির টহলদল নওকুচি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে পিয়ার আলীকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার হেফাজত থেকে দেশীয় তৈরি এক নলা পাখি শিকারের বন্দুক উদ্ধার করা হয়।

৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

পরে আটক পিয়ার আলীকে উদ্ধার করা অস্ত্রসহ ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, অস্ত্র আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ