ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্নীতি-অর্থ পাচারের সুযোগ বন্ধ করতে হবে: ইসমাইল জবিউল্লাহ

দুর্নীতি-অর্থ পাচারের সুযোগ বন্ধ করতে হবে: ইসমাইল জবিউল্লাহ
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, অর্থ পাচার এবং সরকারি সম্পদের অপব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দর্শন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাকে একেকজন ‘ফিল্ড মার্শালের’ মতো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ৫৬তম ও ৫৭তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ জানান, বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০৩১ সালের মধ্যে দেশের মাথাপিছু আয় ৪ হাজার ৫০০ মার্কিন ডলারে উন্নীত করা এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলার স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করে জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার ও উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সমাজ উন্নয়নকর্মীদের খুঁজে বের করে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তরুণ কর্মকর্তাদের নতুন ধারণা গ্রহণ, সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া এবং দায়িত্ব পালনে সাহসী হতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্বের অর্থ শুধু নির্দেশ দেওয়া নয়; বরং অন্যদের সক্ষম করে তোলা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।

অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, একজন ইউএনওর সাফল্য নির্ধারিত হবে কতজন সাধারণ মানুষের জীবন সহজ হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা কতটা বেড়েছে, তার ভিত্তিতে। তাই ইউএনও পদকে শুধু চাকরি হিসেবে নয়, জনগণের পক্ষ থেকে অর্পিত আমানত হিসেবে বিবেচনা করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় একাডেমির ফ্যাকাল্টিবৃন্দ ও প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : মো. ইসমাইল জবিউল্লাহ বিসিএস প্রশাসন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


দুর্নীতি-অর্থ পাচারের সুযোগ বন্ধ করতে হবে: ইসমাইল জবিউল্লাহ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, অর্থ পাচার এবং সরকারি সম্পদের অপব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দর্শন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাকে একেকজন ‘ফিল্ড মার্শালের’ মতো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ৫৬তম ও ৫৭তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ জানান, বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০৩১ সালের মধ্যে দেশের মাথাপিছু আয় ৪ হাজার ৫০০ মার্কিন ডলারে উন্নীত করা এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলার স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করে জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার ও উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সমাজ উন্নয়নকর্মীদের খুঁজে বের করে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তরুণ কর্মকর্তাদের নতুন ধারণা গ্রহণ, সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া এবং দায়িত্ব পালনে সাহসী হতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্বের অর্থ শুধু নির্দেশ দেওয়া নয়; বরং অন্যদের সক্ষম করে তোলা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।

অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, একজন ইউএনওর সাফল্য নির্ধারিত হবে কতজন সাধারণ মানুষের জীবন সহজ হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা কতটা বেড়েছে, তার ভিত্তিতে। তাই ইউএনও পদকে শুধু চাকরি হিসেবে নয়, জনগণের পক্ষ থেকে অর্পিত আমানত হিসেবে বিবেচনা করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় একাডেমির ফ্যাকাল্টিবৃন্দ ও প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ