ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাজিল-জাপান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপচে পড়া ভিড়

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে বিশ্বকাপে আগ্রহ সব সময়ই আলাদা। জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে হিউস্টনে ব্রাজিলের সংবাদ সম্মেলনেও দেখা গেল সেই চিত্র। কোচ কার্লো আনচেলত্তি ও ডিফেন্ডার মার্কিনিওসের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ভিড় সামলাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে ফিফাকে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলন কক্ষে ধারণক্ষমতার চেয়ে বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। ব্রাজিলিয়ান সাংবাদিকদের পাশাপাশি বিপুলসংখ্যক জাপানি সাংবাদিকও সেখানে অবস্থান করছিলেন।

পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, অনুমতি থাকা সত্ত্বেও অনেক ব্রাজিলিয়ান সাংবাদিক কনফারেন্স রুমে ঢুকতে পারেননি। এমনকি কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকারও সুযোগ পাননি তাঁরা।

জানা গেছে, জাপানের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরও অনেক জাপানি সাংবাদিক কক্ষ ছাড়েননি। এতে ব্রাজিলের সংবাদ সম্মেলনে জায়গা সংকট তৈরি হয়। ভিড় কমাতে ফিফা জাপানি সাংবাদিকদের কক্ষ ছাড়তে অনুরোধ করে এবং ব্রাজিলের সংবাদ সম্মেলন টিভিতে দেখার পরামর্শ দেয়।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আয়োজক কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হয়। মার্কিনিওসের সাক্ষাৎকার শেষ হওয়ার পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ভেতরে ঢোকার সুযোগ দিতে কয়েকজনকে কক্ষ ছাড়তে বলা হয়।

এদিকে জাপান কোচ হাজিমে মোরিয়াসু ব্রাজিলের বিপক্ষে ইতিহাস বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন। এখন পর্যন্ত দুই দলের ১২ বারের মুখোমুখি দেখায় জাপান মাত্র একবার ব্রাজিলকে হারিয়েছে। সেই জয়টি এসেছিল গত বছর একটি প্রীতি ম্যাচে।

বিশ্বকাপে ব্রাজিল ও জাপান একবারই মুখোমুখি হয়েছিল। ২০০৬ সালের গ্রুপ পর্বে জাপানকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য প্রতিপক্ষের আত্মবিশ্বাসকে গুরুত্ব দিলেও নিজেদের প্রস্তুতিতেই মনোযোগ রাখছেন। রয়টার্স জানিয়েছে, জাপানের বিপক্ষে নেইমারকে আগের ম্যাচের চেয়ে বেশি সময় খেলানোর আশাবাদ জানিয়েছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমার ১৫ মিনিট খেলেছিলেন। 

আনচেলত্তি বলেছেন, নেইমার আগের চেয়ে ভালো অবস্থায় আছেন এবং ১৫ মিনিটের বেশি খেলার মতো প্রস্তুত। তবে তাঁকে কতক্ষণ মাঠে রাখা হবে, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। 

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে ব্রাজিল-জাপান শেষ ৩২-এর ম্যাচ শুরু হওয়ার কথা। জাপানকে হারাতে পারলে পরের রাউন্ডে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের মধ্যে জয়ী দল।

ট্যাগ : খেলা ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল ব্রাজিল ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিল-জাপান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে বিশ্বকাপে আগ্রহ সব সময়ই আলাদা। জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে হিউস্টনে ব্রাজিলের সংবাদ সম্মেলনেও দেখা গেল সেই চিত্র। কোচ কার্লো আনচেলত্তি ও ডিফেন্ডার মার্কিনিওসের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ভিড় সামলাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে ফিফাকে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলন কক্ষে ধারণক্ষমতার চেয়ে বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। ব্রাজিলিয়ান সাংবাদিকদের পাশাপাশি বিপুলসংখ্যক জাপানি সাংবাদিকও সেখানে অবস্থান করছিলেন।

পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, অনুমতি থাকা সত্ত্বেও অনেক ব্রাজিলিয়ান সাংবাদিক কনফারেন্স রুমে ঢুকতে পারেননি। এমনকি কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকারও সুযোগ পাননি তাঁরা।

জানা গেছে, জাপানের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরও অনেক জাপানি সাংবাদিক কক্ষ ছাড়েননি। এতে ব্রাজিলের সংবাদ সম্মেলনে জায়গা সংকট তৈরি হয়। ভিড় কমাতে ফিফা জাপানি সাংবাদিকদের কক্ষ ছাড়তে অনুরোধ করে এবং ব্রাজিলের সংবাদ সম্মেলন টিভিতে দেখার পরামর্শ দেয়।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আয়োজক কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হয়। মার্কিনিওসের সাক্ষাৎকার শেষ হওয়ার পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ভেতরে ঢোকার সুযোগ দিতে কয়েকজনকে কক্ষ ছাড়তে বলা হয়।

এদিকে জাপান কোচ হাজিমে মোরিয়াসু ব্রাজিলের বিপক্ষে ইতিহাস বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন। এখন পর্যন্ত দুই দলের ১২ বারের মুখোমুখি দেখায় জাপান মাত্র একবার ব্রাজিলকে হারিয়েছে। সেই জয়টি এসেছিল গত বছর একটি প্রীতি ম্যাচে।

বিশ্বকাপে ব্রাজিল ও জাপান একবারই মুখোমুখি হয়েছিল। ২০০৬ সালের গ্রুপ পর্বে জাপানকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য প্রতিপক্ষের আত্মবিশ্বাসকে গুরুত্ব দিলেও নিজেদের প্রস্তুতিতেই মনোযোগ রাখছেন। রয়টার্স জানিয়েছে, জাপানের বিপক্ষে নেইমারকে আগের ম্যাচের চেয়ে বেশি সময় খেলানোর আশাবাদ জানিয়েছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমার ১৫ মিনিট খেলেছিলেন। 

আনচেলত্তি বলেছেন, নেইমার আগের চেয়ে ভালো অবস্থায় আছেন এবং ১৫ মিনিটের বেশি খেলার মতো প্রস্তুত। তবে তাঁকে কতক্ষণ মাঠে রাখা হবে, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। 

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে ব্রাজিল-জাপান শেষ ৩২-এর ম্যাচ শুরু হওয়ার কথা। জাপানকে হারাতে পারলে পরের রাউন্ডে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের মধ্যে জয়ী দল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ