ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

এশিয়ান হকির জন্য বাংলাদেশের ২৬ সদস্যের দল ঘোষণা

এশিয়ান হকির জন্য বাংলাদেশের ২৬ সদস্যের দল ঘোষণা
ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতে অনুষ্ঠিতব্য এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় এই প্রতিযোগিতাকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত হবে ছয় দলের এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি।

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ক্রীড়াসংক্রান্ত টানাপোড়েনের কারণে দুই দেশের মাটিতে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় একে অপরের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। এবার ভারতের মাটিতে অনুষ্ঠেয় হকি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান।

পাকিস্তানের অনুপস্থিতিতে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করতে ইতোমধ্যে প্রাথমিক স্কোয়াডও চূড়ান্ত করেছে ফেডারেশন।

বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে আবারও ফিরছেন জার্মান কোচ পিটার গেরহার্ড। এশিয়ান গেমসের পর তাঁর সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য পুনরায় তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে।

এবারের প্রতিযোগিতায় স্বাগতিক ভারত ও বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও জাপান।

ছয় দলের এই আসরে বাংলাদেশের সামনে এশিয়ার প্রতিষ্ঠিত হকি দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দল

বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মোহাম্মদ আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন।

ট্যাগ : বাংলাদেশ হকি এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


এশিয়ান হকির জন্য বাংলাদেশের ২৬ সদস্যের দল ঘোষণা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ভারতে অনুষ্ঠিতব্য এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় এই প্রতিযোগিতাকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত হবে ছয় দলের এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি।

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ক্রীড়াসংক্রান্ত টানাপোড়েনের কারণে দুই দেশের মাটিতে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় একে অপরের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। এবার ভারতের মাটিতে অনুষ্ঠেয় হকি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান।

পাকিস্তানের অনুপস্থিতিতে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করতে ইতোমধ্যে প্রাথমিক স্কোয়াডও চূড়ান্ত করেছে ফেডারেশন।

বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে আবারও ফিরছেন জার্মান কোচ পিটার গেরহার্ড। এশিয়ান গেমসের পর তাঁর সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য পুনরায় তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে।

এবারের প্রতিযোগিতায় স্বাগতিক ভারত ও বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও জাপান।

ছয় দলের এই আসরে বাংলাদেশের সামনে এশিয়ার প্রতিষ্ঠিত হকি দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দল

বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মোহাম্মদ আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ