ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

আফগানদের বিপক্ষে লিটনের সপ্তম টেস্ট সেঞ্চুরি

আফগানদের বিপক্ষে লিটনের সপ্তম টেস্ট সেঞ্চুরি
ছবি : সংগৃহিত
ফলো করুন

আবুধাবি টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। প্রথম ইনিংসে অর্ধশতকের পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। তাঁর ১০২ রানের ইনিংসে ভর করে আফগানিস্তানকে ৪৭৯ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে কঠিন সময় পার করছিলেন লিটন। আবুধাবি টেস্টের আগে সর্বশেষ পাঁচ ইনিংসের চারটিতেই কোনো রান না করে ফিরেছিলেন তিনি। সেই ব্যর্থতার কারণে প্রথম ইনিংসে মাত্র এক রান করেই ব্যতিক্রমী উদযাপন করতে দেখা যায় তাঁকে।

আফগান বোলার ইয়ামিন আহমদ জাইয়ের বলে এক রান নেওয়ার পর ড্রেসিংরুমের দিকে ব্যাট তুলে ধরেন লিটন। এ সময় তাঁর মুখে ছিল মুচকি হাসি। টানা ব্যর্থতার পর রানের খাতা খুলতে পারার স্বস্তিই যেন ফুটে উঠেছিল সেই উদযাপনে।

প্রথম ইনিংসে ভালো শুরু পেয়ে অর্ধশতকও পূর্ণ করেন তিনি। তবে ৫৩ রানেই থেমে যায় তাঁর ইনিংস। এবার দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ ঘুচিয়ে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই ব্যাটার।

আফগান স্পিনার কাইস আহমেদের বলে লেট কাটে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। বল সীমানা অতিক্রম করতেই ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদযাপনে মেতে ওঠেন তিনি।

তবে শতক পূরণের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি লিটন। মোহাম্মদ সালেমের বলে বাউন্ডারি মারতে গিয়ে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দেন তিনি। ১৪টি চারের সাহায্যে ১০২ রান করে শেষ হয় তাঁর ইনিংস।

লিটন আউট হওয়ার পরপরই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস শেষ করে টাইগাররা।

ফলে আবুধাবি টেস্ট জিততে আফগানিস্তানের সামনে দাঁড়িয়েছে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য। এই রান তাড়া করার জন্য আফগানদের হাতে রয়েছে দেড় দিন।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট লিটন দাস আফগানিস্তান ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


আফগানদের বিপক্ষে লিটনের সপ্তম টেস্ট সেঞ্চুরি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

আবুধাবি টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। প্রথম ইনিংসে অর্ধশতকের পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। তাঁর ১০২ রানের ইনিংসে ভর করে আফগানিস্তানকে ৪৭৯ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে কঠিন সময় পার করছিলেন লিটন। আবুধাবি টেস্টের আগে সর্বশেষ পাঁচ ইনিংসের চারটিতেই কোনো রান না করে ফিরেছিলেন তিনি। সেই ব্যর্থতার কারণে প্রথম ইনিংসে মাত্র এক রান করেই ব্যতিক্রমী উদযাপন করতে দেখা যায় তাঁকে।

আফগান বোলার ইয়ামিন আহমদ জাইয়ের বলে এক রান নেওয়ার পর ড্রেসিংরুমের দিকে ব্যাট তুলে ধরেন লিটন। এ সময় তাঁর মুখে ছিল মুচকি হাসি। টানা ব্যর্থতার পর রানের খাতা খুলতে পারার স্বস্তিই যেন ফুটে উঠেছিল সেই উদযাপনে।

প্রথম ইনিংসে ভালো শুরু পেয়ে অর্ধশতকও পূর্ণ করেন তিনি। তবে ৫৩ রানেই থেমে যায় তাঁর ইনিংস। এবার দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ ঘুচিয়ে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই ব্যাটার।

আফগান স্পিনার কাইস আহমেদের বলে লেট কাটে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। বল সীমানা অতিক্রম করতেই ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদযাপনে মেতে ওঠেন তিনি।

তবে শতক পূরণের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি লিটন। মোহাম্মদ সালেমের বলে বাউন্ডারি মারতে গিয়ে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দেন তিনি। ১৪টি চারের সাহায্যে ১০২ রান করে শেষ হয় তাঁর ইনিংস।

লিটন আউট হওয়ার পরপরই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস শেষ করে টাইগাররা।

ফলে আবুধাবি টেস্ট জিততে আফগানিস্তানের সামনে দাঁড়িয়েছে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য। এই রান তাড়া করার জন্য আফগানদের হাতে রয়েছে দেড় দিন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ