ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, তালিকায় শীর্ষ নেতারা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন ঘিরে রাজধানী দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের খবর পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটকের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধি ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ব্যক্তিরাও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে বলা হয়েছে, যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না দেওয়ার পরও সেখানে জড়ো হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ বিভিন্ন স্থানে প্রতিরোধমূলক আটক অভিযান পরিচালনা করে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১টা থেকেই বিক্ষোভকারীরা যন্তর মন্তরের দিকে আসতে শুরু করেন। তবে আগেই নিরাপত্তা জোরদার করায় অনেককে কর্মসূচিস্থলে পৌঁছানোর আগে আটক করা হয়।

পুলিশ দিল্লির বিভিন্ন সড়কে তল্লাশি চালানোর পাশাপাশি যন্তর মন্তরের উদ্দেশে যাওয়া বাসগুলোতেও অভিযান পরিচালনা করে।

প্রকাশিত প্রতিবেদনে আটক ব্যক্তিদের তালিকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সংগঠনের নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও রত্না সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ কাব্য কর্ণাটককে আটকের খবরও প্রকাশিত হয়েছে।

আটক রাজনৈতিক নেতাদের মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের নাম রয়েছে।

একই সঙ্গে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটকের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম এ বেবি, এমভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল ও বৃন্দা কারাতকেও আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে দিল্লির বাইরে মুম্বাইয়ে মহাত্মা গান্ধীর প্রপৌত্র এবং ‘হাম ভারত কে লগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধীকে আটকের খবর পাওয়া গেছে।

নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় নয়াদিল্লি জেলাকে ২০টি পৃথক অপারেশনাল জোনে ভাগ করেছে পুলিশ। প্রতিটি জোনের জন্য আলাদা আটক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এএনআইয়ের প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন স্টেডিয়ামকেও সাময়িক আটক কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। আটক বিক্ষোভকারীদের এসব স্থানে রাখা হচ্ছে।

তবে আটক ব্যক্তিদের মোট সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে পার্থক্য রয়েছে। এএনআইয়ের একটি প্রতিবেদনে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটকের কথা বলা হলেও দ্য হিন্দুর প্রতিবেদনে শনিবার দুপুর ২টা পর্যন্ত পাঁচ হাজার জনকে আটকের তথ্য দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিবেদনে উল্লেখিত সব রাজনৈতিক নেতা ও পরিচিত ব্যক্তির আটকের তথ্য পৃথকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সূত্র : দ্য হিন্দু

ট্যাগ : দিল্লি বিক্ষোভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, তালিকায় শীর্ষ নেতারা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন ঘিরে রাজধানী দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের খবর পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটকের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধি ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ব্যক্তিরাও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে বলা হয়েছে, যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না দেওয়ার পরও সেখানে জড়ো হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ বিভিন্ন স্থানে প্রতিরোধমূলক আটক অভিযান পরিচালনা করে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১টা থেকেই বিক্ষোভকারীরা যন্তর মন্তরের দিকে আসতে শুরু করেন। তবে আগেই নিরাপত্তা জোরদার করায় অনেককে কর্মসূচিস্থলে পৌঁছানোর আগে আটক করা হয়।

পুলিশ দিল্লির বিভিন্ন সড়কে তল্লাশি চালানোর পাশাপাশি যন্তর মন্তরের উদ্দেশে যাওয়া বাসগুলোতেও অভিযান পরিচালনা করে।

প্রকাশিত প্রতিবেদনে আটক ব্যক্তিদের তালিকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সংগঠনের নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও রত্না সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ কাব্য কর্ণাটককে আটকের খবরও প্রকাশিত হয়েছে।

আটক রাজনৈতিক নেতাদের মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের নাম রয়েছে।

একই সঙ্গে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটকের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম এ বেবি, এমভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল ও বৃন্দা কারাতকেও আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে দিল্লির বাইরে মুম্বাইয়ে মহাত্মা গান্ধীর প্রপৌত্র এবং ‘হাম ভারত কে লগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধীকে আটকের খবর পাওয়া গেছে।

নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় নয়াদিল্লি জেলাকে ২০টি পৃথক অপারেশনাল জোনে ভাগ করেছে পুলিশ। প্রতিটি জোনের জন্য আলাদা আটক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এএনআইয়ের প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন স্টেডিয়ামকেও সাময়িক আটক কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। আটক বিক্ষোভকারীদের এসব স্থানে রাখা হচ্ছে।

তবে আটক ব্যক্তিদের মোট সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে পার্থক্য রয়েছে। এএনআইয়ের একটি প্রতিবেদনে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটকের কথা বলা হলেও দ্য হিন্দুর প্রতিবেদনে শনিবার দুপুর ২টা পর্যন্ত পাঁচ হাজার জনকে আটকের তথ্য দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিবেদনে উল্লেখিত সব রাজনৈতিক নেতা ও পরিচিত ব্যক্তির আটকের তথ্য পৃথকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সূত্র : দ্য হিন্দু

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ