ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাত ক্যাটাগরির পদে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসক পদে ৫০ জন এবং কর্মচারী পদে ৬৮ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে। চিকিৎসক পদগুলো নবম গ্রেডের এবং কর্মচারী পদগুলো ২০তম গ্রেডের।

আবাসিক মেডিক্যাল অফিসার পদে চারটি বিভাগে চিকিৎসক নেওয়া হবে। এর মধ্যে শিশু মেডিসিন বিভাগে ৩৫ জন, শিশু সার্জারি বিভাগে ৯ জন, শিশু অ্যানেসথেসিয়া বিভাগে ৫ জন এবং ইএনটি বিভাগে ১ জন নিয়োগ পাবেন।

এসব পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

চিকিৎসক পদে আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে বিএমইউ বা বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চিকিৎসক পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর। তবে ডিসিএইচ, এমডি, এমএস কিংবা এফসিপিএসের মতো উচ্চতর যোগ্যতা থাকলে বয়সসীমা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শিথিল করা যাবে।

এসব পদে আবেদন ফি দুই হাজার টাকা। পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে অফেরতযোগ্য পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

কর্মচারী পর্যায়ে তিন ধরনের পদে মোট ৬৮ জন নেওয়া হবে। এর মধ্যে ওয়ার্ড বয় বা আয়া পদে ৩৩ জন, পিয়ন বা অফিস সহায়ক পদে ১০ জন এবং ওটি, এক্স-রে, ল্যাব ও কার্ডিয়াক বিভাগে অ্যাটেনডেন্ট পদে ২৫ জন নিয়োগ দেওয়া হবে।

এসব পদে বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

ওয়ার্ড বয় বা আয়া পদে আবেদনের জন্য এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

অফিস সহায়ক পদে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে অ্যাটেনডেন্ট পদে এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রেও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

কর্মচারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আবেদন ফি ৫০০ টাকা, যা নির্ধারিত ব্যাংক পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বিএমডিসি নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নির্ধারিত ফির পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী ১৭ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদন গ্রহণের অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।

আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনপত্রের খামের ওপর সংশ্লিষ্ট পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে। যোগ্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

ট্যাগ : বাংলাদেশ শিশু হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সব খবর

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাত ক্যাটাগরির পদে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসক পদে ৫০ জন এবং কর্মচারী পদে ৬৮ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে। চিকিৎসক পদগুলো নবম গ্রেডের এবং কর্মচারী পদগুলো ২০তম গ্রেডের।

আবাসিক মেডিক্যাল অফিসার পদে চারটি বিভাগে চিকিৎসক নেওয়া হবে। এর মধ্যে শিশু মেডিসিন বিভাগে ৩৫ জন, শিশু সার্জারি বিভাগে ৯ জন, শিশু অ্যানেসথেসিয়া বিভাগে ৫ জন এবং ইএনটি বিভাগে ১ জন নিয়োগ পাবেন।

এসব পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

চিকিৎসক পদে আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে বিএমইউ বা বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চিকিৎসক পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর। তবে ডিসিএইচ, এমডি, এমএস কিংবা এফসিপিএসের মতো উচ্চতর যোগ্যতা থাকলে বয়সসীমা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শিথিল করা যাবে।

এসব পদে আবেদন ফি দুই হাজার টাকা। পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে অফেরতযোগ্য পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

কর্মচারী পর্যায়ে তিন ধরনের পদে মোট ৬৮ জন নেওয়া হবে। এর মধ্যে ওয়ার্ড বয় বা আয়া পদে ৩৩ জন, পিয়ন বা অফিস সহায়ক পদে ১০ জন এবং ওটি, এক্স-রে, ল্যাব ও কার্ডিয়াক বিভাগে অ্যাটেনডেন্ট পদে ২৫ জন নিয়োগ দেওয়া হবে।

এসব পদে বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

ওয়ার্ড বয় বা আয়া পদে আবেদনের জন্য এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

অফিস সহায়ক পদে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে অ্যাটেনডেন্ট পদে এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রেও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

কর্মচারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আবেদন ফি ৫০০ টাকা, যা নির্ধারিত ব্যাংক পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বিএমডিসি নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নির্ধারিত ফির পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী ১৭ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদন গ্রহণের অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।

আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনপত্রের খামের ওপর সংশ্লিষ্ট পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে। যোগ্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ