ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

ছবি: সংগৃহীত
ফলো করুন

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয় আলেমদের স্বাক্ষরসহ বইটির একটি কপি কিনে নেন একজন সুপরিচিত ইসলামি বক্তা। কাদিয়ানি (আহমদিয়া) সম্প্রদায়ের তৎপরতা নিয়ে লেখা এই বইয়ের নাম ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’।

দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সেমিনারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রকাশনা উপলক্ষেই এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।

.সকাল নয়টার দিকে কেআইবি মিলনায়তনে সেমিনারটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ। মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন সেমিনারের ‘প্রধান মেহমান’ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর এবং বিশেষ অতিথি হিসেবে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সায়্যিদ আজহার মাদানীর উপস্থিত থাকার কথা ছিল। তবে অসুস্থতার কারণে দুজনই উপস্থিত হতে পারেননি বলে জানান আয়োজকেরা।

সকাল থেকে শুরু হওয়া সেমিনারে কওমি ঘরানার সঙ্গে যুক্ত আলেম ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। আয়োজনের এক পর্যায়ে ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’–এর মোড়ক উন্মোচন করেন মধুপুরের পীরসহ উপস্থিত জ্যেষ্ঠ আলেমরা। এরপরই মঞ্চ থেকে বইটির একটি কপি ‘নিলামে’ বিক্রির ঘোষণা দেওয়া হয়। এক হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। দুই হাজার টাকা দাম হাঁকেন একজন; অন্য একজন হাঁকেন ১০ হাজার টাকা।

.১০ হাজার টাকার পর বইটির দাম ২০ হাজার টাকা হাঁকেন মো. আবু তাহের নামের একজন তরুণ আলেম। আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিসের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী বলেন ৩০ হাজার টাকা। এরপর দর্শকসারি থেকে ৪০ হাজার ও ৪৫ হাজার টাকায় বইটি কিনতে আগ্রহ দেখানো হয়। পরে আবু তাহের ৫০ হাজার টাকা হাঁকেন এবং লুৎফুর রহমান হাঁকেন ৫৫ হাজার টাকা।

এ পর্যায়ে ‘মূল্যের’ পরিবর্তে ‘হাদিয়া’ শব্দটি ব্যবহার করতে থাকেন সঞ্চালক। ৫৫ হাজার টাকার পর বইটির দাম হাঁকা নিয়ে প্রতিযোগিতা হয় মূলত দু–তিনজনের মধ্যে। একজন আবু তাহের, অন্যজন সুপরিচিত ইসলামি বক্তা মুফতি ইয়াহইয়া মাহমুদ।

.তাহের ৬০ হাজার বললে ইয়াহইয়া বলেন ৭০ হাজার। লুৎফুর রহমান ফরায়েজী হাঁকেন এক লাখ। এরপর তাহের ১ লাখ ২০ হাজার টাকা হাঁকেন। সর্বোচ্চ দাম ওঠে ১ লাখ ৩০ হাজার টাকা। এই ‘হাদিয়ায়’ বইটি কিনে নেন মুফতি ইয়াহইয়া মাহমুদ। মঞ্চে উপস্থিত মধুপুরের পীরসহ জ্যেষ্ঠ আলেমদের স্বাক্ষরযুক্ত বইটি তুলে দেওয়া হয় তাঁর হাতে।

পরে আয়োজনের একজন সঞ্চালক বলেন, সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশের কাজকে অনুপ্রাণিত করতে এই প্রতীকী আয়োজন (নিলাম) করা হয়েছে। এর উদ্দেশ্য টাকা ওঠানো নয়, বরং পুরোটাই দাওয়াতি কাজ।

ট্যাগ : বাংলাদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সব খবর

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয় আলেমদের স্বাক্ষরসহ বইটির একটি কপি কিনে নেন একজন সুপরিচিত ইসলামি বক্তা। কাদিয়ানি (আহমদিয়া) সম্প্রদায়ের তৎপরতা নিয়ে লেখা এই বইয়ের নাম ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’।

দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সেমিনারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রকাশনা উপলক্ষেই এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।

.সকাল নয়টার দিকে কেআইবি মিলনায়তনে সেমিনারটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ। মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন সেমিনারের ‘প্রধান মেহমান’ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর এবং বিশেষ অতিথি হিসেবে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সায়্যিদ আজহার মাদানীর উপস্থিত থাকার কথা ছিল। তবে অসুস্থতার কারণে দুজনই উপস্থিত হতে পারেননি বলে জানান আয়োজকেরা।

সকাল থেকে শুরু হওয়া সেমিনারে কওমি ঘরানার সঙ্গে যুক্ত আলেম ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। আয়োজনের এক পর্যায়ে ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’–এর মোড়ক উন্মোচন করেন মধুপুরের পীরসহ উপস্থিত জ্যেষ্ঠ আলেমরা। এরপরই মঞ্চ থেকে বইটির একটি কপি ‘নিলামে’ বিক্রির ঘোষণা দেওয়া হয়। এক হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। দুই হাজার টাকা দাম হাঁকেন একজন; অন্য একজন হাঁকেন ১০ হাজার টাকা।

.১০ হাজার টাকার পর বইটির দাম ২০ হাজার টাকা হাঁকেন মো. আবু তাহের নামের একজন তরুণ আলেম। আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিসের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী বলেন ৩০ হাজার টাকা। এরপর দর্শকসারি থেকে ৪০ হাজার ও ৪৫ হাজার টাকায় বইটি কিনতে আগ্রহ দেখানো হয়। পরে আবু তাহের ৫০ হাজার টাকা হাঁকেন এবং লুৎফুর রহমান হাঁকেন ৫৫ হাজার টাকা।

এ পর্যায়ে ‘মূল্যের’ পরিবর্তে ‘হাদিয়া’ শব্দটি ব্যবহার করতে থাকেন সঞ্চালক। ৫৫ হাজার টাকার পর বইটির দাম হাঁকা নিয়ে প্রতিযোগিতা হয় মূলত দু–তিনজনের মধ্যে। একজন আবু তাহের, অন্যজন সুপরিচিত ইসলামি বক্তা মুফতি ইয়াহইয়া মাহমুদ।

.তাহের ৬০ হাজার বললে ইয়াহইয়া বলেন ৭০ হাজার। লুৎফুর রহমান ফরায়েজী হাঁকেন এক লাখ। এরপর তাহের ১ লাখ ২০ হাজার টাকা হাঁকেন। সর্বোচ্চ দাম ওঠে ১ লাখ ৩০ হাজার টাকা। এই ‘হাদিয়ায়’ বইটি কিনে নেন মুফতি ইয়াহইয়া মাহমুদ। মঞ্চে উপস্থিত মধুপুরের পীরসহ জ্যেষ্ঠ আলেমদের স্বাক্ষরযুক্ত বইটি তুলে দেওয়া হয় তাঁর হাতে।

পরে আয়োজনের একজন সঞ্চালক বলেন, সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশের কাজকে অনুপ্রাণিত করতে এই প্রতীকী আয়োজন (নিলাম) করা হয়েছে। এর উদ্দেশ্য টাকা ওঠানো নয়, বরং পুরোটাই দাওয়াতি কাজ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ