ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাত ক্যাটাগরির পদে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসক পদে ৫০ জন এবং কর্মচারী পদে ৬৮ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে। চিকিৎসক পদগুলো নবম গ্রেডের এবং কর্মচারী পদগুলো ২০তম গ্রেডের।আবাসিক মেডিক্যাল অফিসার পদে চারটি বিভাগে চিকিৎসক নেওয়া হবে। এর মধ্যে শিশু মেডিসিন বিভাগে ৩৫ জন, শিশু সার্জারি বিভাগে ৯ জন, শিশু অ্যানেসথেসিয়া বিভাগে ৫ জন এবং ইএনটি বিভাগে ১ জন নিয়োগ পাবেন।এসব পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।চিকিৎসক পদে আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে বিএমইউ বা বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।চিকিৎসক পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর। তবে ডিসিএইচ, এমডি, এমএস কিংবা এফসিপিএসের মতো উচ্চতর যোগ্যতা থাকলে বয়সসীমা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শিথিল করা যাবে।এসব পদে আবেদন ফি দুই হাজার টাকা। পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে অফেরতযোগ্য পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।কর্মচারী পর্যায়ে তিন ধরনের পদে মোট ৬৮ জন নেওয়া হবে। এর মধ্যে ওয়ার্ড বয় বা আয়া পদে ৩৩ জন, পিয়ন বা অফিস সহায়ক পদে ১০ জন এবং ওটি, এক্স-রে, ল্যাব ও কার্ডিয়াক বিভাগে অ্যাটেনডেন্ট পদে ২৫ জন নিয়োগ দেওয়া হবে।এসব পদে বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।ওয়ার্ড বয় বা আয়া পদে আবেদনের জন্য এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।অফিস সহায়ক পদে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।অন্যদিকে অ্যাটেনডেন্ট পদে এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রেও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।কর্মচারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আবেদন ফি ৫০০ টাকা, যা নির্ধারিত ব্যাংক পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে।আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বিএমডিসি নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নির্ধারিত ফির পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী ১৭ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদন গ্রহণের অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।আবেদনপত্রের খামের ওপর সংশ্লিষ্ট পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে। যোগ্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ