ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মসজিদে মোবাইল ফোন ব্যবহারের ইসলামি বিধান ও শিষ্টাচার

মসজিদে মোবাইল ফোন ব্যবহারের ইসলামি বিধান ও শিষ্টাচার
সংগৃহীত ছবি
ফলো করুন

মসজিদ মহান আল্লাহর পবিত্র ঘর। এখানে মুমিন মুসলমানরা একাগ্রচিত্তে নামাজ আদায়, জিকির ও কুরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। তাই মসজিদের ভাবগাম্ভীর্য, পবিত্রতা এবং শান্ত পরিবেশ রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।

বর্তমান যুগে দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। ইসলামি শরিয়তের দৃষ্টিতে মসজিদে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে তা হতে হবে অত্যন্ত সংযত, একান্ত প্রয়োজনে এবং বৈধ কাজের উদ্দেশ্যে। কোনোভাবেই যেন অন্যের ইবাদতে ব্যাঘাত না ঘটে বা পবিত্র ঘরের মর্যাদা ক্ষুণ্ন না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

মসজিদে আসার আগেই মোবাইল ব্যবস্থাপনায় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। সম্ভব হলে ফোন বাসায় বা কর্মস্থলে রেখে আসা উত্তম। তা সম্ভব না হলে মসজিদে প্রবেশের আগেই ফোনটি বন্ধ করে নেওয়া কিংবা অন্তত সাইলেন্ট মুডে রাখা আবশ্যক। বিশেষ করে রিংটোন বা মেসেজ টোনে যেন কোনো গান-বাজনা বা শরিয়তবিরোধী শব্দ না থাকে, সে বিষয়ে যত্নবান হতে হবে। সাধারণ সুর বা মার্জিত রিংটোন থাকলে অনাকাঙ্ক্ষিতভাবে বেজে উঠলেও অন্তত বাদ্যযন্ত্রের গুনাহ থেকে রক্ষা পাওয়া যায়।

মসজিদের ভেতর অবস্থানকালে কোনো জরুরি কল এলে সাথে সাথে কথা না বলে দ্রুত মসজিদের বাইরে বের হয়ে যাওয়া উচিত। বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না হলে নিরিবিলি এক কোণে গিয়ে ফিসফিস করে অত্যন্ত সংক্ষেপে কথা সেরে নেওয়া দরকার। নামাজরত বা জিকিরে মগ্ন মুসল্লিদের মাঝে বসে উচ্চৈঃস্বরে কথা বলা বা রিংটোন বাজিয়ে পরিবেশ নষ্ট করা অন্যের অধিকার হরণ ও কষ্টের কারণ, যা স্পষ্ট গুনাহের কাজ।

অন্যদিকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে একান্ত প্রয়োজনে সংক্ষিপ্ত জরুরি বার্তা আদান-প্রদান করা গেলেও সেখানে অনর্থক চ্যাটিং, গান-বাজনা কিংবা কোনো অনৈতিক ভিডিও দেখা যাবে না। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন প্ল্যাটফর্মগুলো মসজিদে বসে ব্যবহার করা মসজিদের পবিত্রতা ও আদবের সম্পূর্ণ পরিপন্থী। সুতরাং ইবাদতের শান্ত পরিবেশ বজায় রাখতে অনর্থক মোবাইল আসক্তি পরিহার করে আল্লাহর ঘরের হক আদায় করাই ইসলামের নির্দেশনা।

ট্যাগ : মসজিদের আদব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


মসজিদে মোবাইল ফোন ব্যবহারের ইসলামি বিধান ও শিষ্টাচার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মসজিদ মহান আল্লাহর পবিত্র ঘর। এখানে মুমিন মুসলমানরা একাগ্রচিত্তে নামাজ আদায়, জিকির ও কুরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। তাই মসজিদের ভাবগাম্ভীর্য, পবিত্রতা এবং শান্ত পরিবেশ রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।

বর্তমান যুগে দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। ইসলামি শরিয়তের দৃষ্টিতে মসজিদে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে তা হতে হবে অত্যন্ত সংযত, একান্ত প্রয়োজনে এবং বৈধ কাজের উদ্দেশ্যে। কোনোভাবেই যেন অন্যের ইবাদতে ব্যাঘাত না ঘটে বা পবিত্র ঘরের মর্যাদা ক্ষুণ্ন না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

মসজিদে আসার আগেই মোবাইল ব্যবস্থাপনায় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। সম্ভব হলে ফোন বাসায় বা কর্মস্থলে রেখে আসা উত্তম। তা সম্ভব না হলে মসজিদে প্রবেশের আগেই ফোনটি বন্ধ করে নেওয়া কিংবা অন্তত সাইলেন্ট মুডে রাখা আবশ্যক। বিশেষ করে রিংটোন বা মেসেজ টোনে যেন কোনো গান-বাজনা বা শরিয়তবিরোধী শব্দ না থাকে, সে বিষয়ে যত্নবান হতে হবে। সাধারণ সুর বা মার্জিত রিংটোন থাকলে অনাকাঙ্ক্ষিতভাবে বেজে উঠলেও অন্তত বাদ্যযন্ত্রের গুনাহ থেকে রক্ষা পাওয়া যায়।

মসজিদের ভেতর অবস্থানকালে কোনো জরুরি কল এলে সাথে সাথে কথা না বলে দ্রুত মসজিদের বাইরে বের হয়ে যাওয়া উচিত। বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না হলে নিরিবিলি এক কোণে গিয়ে ফিসফিস করে অত্যন্ত সংক্ষেপে কথা সেরে নেওয়া দরকার। নামাজরত বা জিকিরে মগ্ন মুসল্লিদের মাঝে বসে উচ্চৈঃস্বরে কথা বলা বা রিংটোন বাজিয়ে পরিবেশ নষ্ট করা অন্যের অধিকার হরণ ও কষ্টের কারণ, যা স্পষ্ট গুনাহের কাজ।

অন্যদিকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে একান্ত প্রয়োজনে সংক্ষিপ্ত জরুরি বার্তা আদান-প্রদান করা গেলেও সেখানে অনর্থক চ্যাটিং, গান-বাজনা কিংবা কোনো অনৈতিক ভিডিও দেখা যাবে না। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন প্ল্যাটফর্মগুলো মসজিদে বসে ব্যবহার করা মসজিদের পবিত্রতা ও আদবের সম্পূর্ণ পরিপন্থী। সুতরাং ইবাদতের শান্ত পরিবেশ বজায় রাখতে অনর্থক মোবাইল আসক্তি পরিহার করে আল্লাহর ঘরের হক আদায় করাই ইসলামের নির্দেশনা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ