ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসব, পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

কোটি পাঠকের অন্তর জুড়ে মাসিক নকিব

ফলো করুন

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতির অন্যতম আয়োজন ‘নকীব উৎসব ২০২৬’। শুক্রবার (২০ নভেম্বর) বাংলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে নকীব একাডেমি।

উৎসবে দেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশু-কিশোর লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। শিশু-কিশোরদের সাহিত্যচর্চায় উৎসাহিত করা, নতুন লেখক তৈরি এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্র প্রসারের লক্ষ্য নিয়ে উৎসবে আয়োজন করা হয় নানা পর্বের। এর মধ্যে স্বরচিত ছড়া-কবিতা পাঠ ও ‘শিশুকিশোর প্রহর’ বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নজরুলজয়ন্তী ছড়া-কবিতা প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার প্রদান, নকীব জাতীয় শিশু সাহিত্য প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ এবং শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নকীব পদক ২০২৬’ প্রদান।

এ বছর নকীব পদক পেয়েছেন বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ ও সাংবাদিক সমর ইসলাম। এ ছাড়া প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পদক পেয়েছে শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব।

মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ ও নির্বাহী সম্পাদক সাঈদ আবরারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকীব একাডেমির উপদেষ্টা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জেহাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, মুনীরুল ইসলাম, সায়ীদ উসমান, হুমায়ুন কবির শাবীব ও বদরুজ্জামান।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মানজিল গ্রুপের চেয়ারম্যান জামাল মাসরুর, সাফওয়ান’স মাদরাসার চেয়ারম্যান মাওলানা আব্দুল জলীল, লাইফলাইন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ নূরুন্নবী এবং এম কে ট্রাভেলসের পরিচালক মাইন উদ্দিন রুবেল।

সমাপনী বক্তব্যে নকীব একাডেমির সভাপতি মুনতাছির আহমাদ বলেন, দীর্ঘদিন ধরে মাসিক নকীব শিশু-কিশোরদের সৃজনশীলতা, মননশীলতা ও সাহিত্যপ্রতিভা বিকাশে কাজ করে আসছে। ২০২১ সালে প্রবর্তিত নকীব পদক এবং ২০২৫ সালে প্রতিষ্ঠিত নকীব একাডেমির কার্যক্রমের ধারাবাহিকতায় নকীব উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের জন্য সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতাভিত্তিক নানা উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসব, পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতির অন্যতম আয়োজন ‘নকীব উৎসব ২০২৬’। শুক্রবার (২০ নভেম্বর) বাংলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে নকীব একাডেমি।

উৎসবে দেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশু-কিশোর লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। শিশু-কিশোরদের সাহিত্যচর্চায় উৎসাহিত করা, নতুন লেখক তৈরি এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্র প্রসারের লক্ষ্য নিয়ে উৎসবে আয়োজন করা হয় নানা পর্বের। এর মধ্যে স্বরচিত ছড়া-কবিতা পাঠ ও ‘শিশুকিশোর প্রহর’ বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নজরুলজয়ন্তী ছড়া-কবিতা প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার প্রদান, নকীব জাতীয় শিশু সাহিত্য প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ এবং শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নকীব পদক ২০২৬’ প্রদান।

এ বছর নকীব পদক পেয়েছেন বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ ও সাংবাদিক সমর ইসলাম। এ ছাড়া প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পদক পেয়েছে শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব।

মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ ও নির্বাহী সম্পাদক সাঈদ আবরারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকীব একাডেমির উপদেষ্টা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জেহাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, মুনীরুল ইসলাম, সায়ীদ উসমান, হুমায়ুন কবির শাবীব ও বদরুজ্জামান।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মানজিল গ্রুপের চেয়ারম্যান জামাল মাসরুর, সাফওয়ান’স মাদরাসার চেয়ারম্যান মাওলানা আব্দুল জলীল, লাইফলাইন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ নূরুন্নবী এবং এম কে ট্রাভেলসের পরিচালক মাইন উদ্দিন রুবেল।

সমাপনী বক্তব্যে নকীব একাডেমির সভাপতি মুনতাছির আহমাদ বলেন, দীর্ঘদিন ধরে মাসিক নকীব শিশু-কিশোরদের সৃজনশীলতা, মননশীলতা ও সাহিত্যপ্রতিভা বিকাশে কাজ করে আসছে। ২০২১ সালে প্রবর্তিত নকীব পদক এবং ২০২৫ সালে প্রতিষ্ঠিত নকীব একাডেমির কার্যক্রমের ধারাবাহিকতায় নকীব উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের জন্য সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতাভিত্তিক নানা উদ্যোগ অব্যাহত থাকবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ