ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাজমীনের শেষ কথা, ‘বাবা আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে’

তাজমীনের শেষ কথা, ‘বাবা আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে’
ছবি: সংগৃহীত
ফলো করুন

 বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হয় ওরা আমাকে মেরে ফেলবে বাবা...’—ফোনে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়ে এটাই ছিল ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুত তাজমীনের শেষ আকুতি। কিন্তু সেই আকুতির কয়েক ঘণ্টার ব্যবধানেই মিলল তার নিথর দেহ। নিখোঁজের চার দিন পর কুমিল্লার লালমাই উপজেলার একটি ফসলি জমি থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুত তাজমীন রেনাটা পিএলসি কুমিল্লা ডিপোতে কর্মরত আবদুল আলীম ও কেয়া আক্তার দম্পতির মেয়ে। তাদের পৈতৃক বাড়ি যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে হলেও বাবার চাকরির সুবাদে তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করতেন। সে ফরিদা বিদ্যায়তনের সাবেক শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তাজমীন। পরে জানা যায়, সে বান্ধবীর সঙ্গে কক্সবাজার গেছে। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় সে। পথিমধ্যে রাতে তাজমীন বাবাকে ফোন করে কান্নায় ভেঙে পড়ে এবং জানায় তাকে আটকে রাখা হয়েছে। তবে সে নিজের অবস্থান নিশ্চিত করতে পারেনি। এরপর একাধিকবার চেষ্টা করেও তার ফোন আর সচল পাওয়া যায়নি। ব্যাকুল বাবা রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে লালমাই থানায় এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। মরদেহের অদূরেই একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

ট্যাগ : কুমিল্লা লালমাই স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


তাজমীনের শেষ কথা, ‘বাবা আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে’

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

 বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হয় ওরা আমাকে মেরে ফেলবে বাবা...’—ফোনে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়ে এটাই ছিল ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুত তাজমীনের শেষ আকুতি। কিন্তু সেই আকুতির কয়েক ঘণ্টার ব্যবধানেই মিলল তার নিথর দেহ। নিখোঁজের চার দিন পর কুমিল্লার লালমাই উপজেলার একটি ফসলি জমি থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুত তাজমীন রেনাটা পিএলসি কুমিল্লা ডিপোতে কর্মরত আবদুল আলীম ও কেয়া আক্তার দম্পতির মেয়ে। তাদের পৈতৃক বাড়ি যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে হলেও বাবার চাকরির সুবাদে তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করতেন। সে ফরিদা বিদ্যায়তনের সাবেক শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তাজমীন। পরে জানা যায়, সে বান্ধবীর সঙ্গে কক্সবাজার গেছে। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় সে। পথিমধ্যে রাতে তাজমীন বাবাকে ফোন করে কান্নায় ভেঙে পড়ে এবং জানায় তাকে আটকে রাখা হয়েছে। তবে সে নিজের অবস্থান নিশ্চিত করতে পারেনি। এরপর একাধিকবার চেষ্টা করেও তার ফোন আর সচল পাওয়া যায়নি। ব্যাকুল বাবা রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে লালমাই থানায় এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। মরদেহের অদূরেই একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ