ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লিতে বিক্ষোভের পর রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবারের কর্মসূচির সময় নয়াদিল্লির আকাশবাণী ভবনে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে বুধবার (৭ অক্টোবর) সকালে এফআইআর করা হয়।

এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করেন। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান তারা।

মিছিল ও অবস্থান কর্মসূচির একপর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আকাশবাণী ভবনের সামনের চত্বর থেকেও রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষস্থানীয় অনেক সংসদ সদস্য ও নেতাকর্মীকেও পুলিশ আটক করে বাসে তুলে নিয়ে যায়।

বিরোধীরা নির্বাচন কমিশনকে ঘিরে তাদের আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিলের পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী।

ট্যাগ : রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী দিল্লি পুলিশ কংগ্রেস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিক্ষোভের পর রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবারের কর্মসূচির সময় নয়াদিল্লির আকাশবাণী ভবনে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে বুধবার (৭ অক্টোবর) সকালে এফআইআর করা হয়।

এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করেন। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান তারা।

মিছিল ও অবস্থান কর্মসূচির একপর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আকাশবাণী ভবনের সামনের চত্বর থেকেও রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষস্থানীয় অনেক সংসদ সদস্য ও নেতাকর্মীকেও পুলিশ আটক করে বাসে তুলে নিয়ে যায়।

বিরোধীরা নির্বাচন কমিশনকে ঘিরে তাদের আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিলের পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ