ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘরে ঘরে পৌঁছাবে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশজুড়ে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনাবিষয়ক প্রচার-প্রচারণা চালানো হবে। পাশাপাশি মানুষের বাড়িতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে দেশের ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকারের নেওয়া উদ্যোগের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন করে ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে বসানো হবে।

এসব মেশিন চালু হলে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি। একই সঙ্গে ক্যান্সার চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী চাপও কমবে।

দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং আক্রান্ত হওয়ার পর কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঘরে ঘরে পৌঁছাবে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশজুড়ে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনাবিষয়ক প্রচার-প্রচারণা চালানো হবে। পাশাপাশি মানুষের বাড়িতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে দেশের ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকারের নেওয়া উদ্যোগের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন করে ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে বসানো হবে।

এসব মেশিন চালু হলে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি। একই সঙ্গে ক্যান্সার চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী চাপও কমবে।

দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং আক্রান্ত হওয়ার পর কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ