ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ কার্গো বোট জব্দ

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ টন বা ৪০ হাজার কেজি সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বোটটি থেকে উদ্ধার করা হয়েছে ৮০০ বস্তা সিমেন্ট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে কর্ণফুলী চ্যানেল ব্যবহার করে বঙ্গোপসাগর হয়ে একটি বড় চালান অবৈধভাবে মিয়ানমারে পাচারের তথ্য পাওয়া যায়। এরপর কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ দল ১২ নম্বর ঘাট এলাকায় অভিযান শুরু করে।

অভিযানের সময় নোঙর করা একটি কার্গো বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালান কোস্ট গার্ড সদস্যরা। এ সময় বোটের ভেতর থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসব সিমেন্টের মোট ওজন ৪০ টন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অভিযানের বিষয়টি বুঝতে পেরে পাচারকারী চক্রের সদস্যরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, উদ্ধার করা সিমেন্ট ও জব্দ করা কার্গো বোটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত ও নৌপথে চোরাচালান ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ : চট্টগ্রাম মিয়ানমার কোস্ট গার্ড পতেঙ্গা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ কার্গো বোট জব্দ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ টন বা ৪০ হাজার কেজি সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বোটটি থেকে উদ্ধার করা হয়েছে ৮০০ বস্তা সিমেন্ট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে কর্ণফুলী চ্যানেল ব্যবহার করে বঙ্গোপসাগর হয়ে একটি বড় চালান অবৈধভাবে মিয়ানমারে পাচারের তথ্য পাওয়া যায়। এরপর কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ দল ১২ নম্বর ঘাট এলাকায় অভিযান শুরু করে।

অভিযানের সময় নোঙর করা একটি কার্গো বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালান কোস্ট গার্ড সদস্যরা। এ সময় বোটের ভেতর থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসব সিমেন্টের মোট ওজন ৪০ টন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অভিযানের বিষয়টি বুঝতে পেরে পাচারকারী চক্রের সদস্যরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, উদ্ধার করা সিমেন্ট ও জব্দ করা কার্গো বোটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত ও নৌপথে চোরাচালান ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ