ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিসেম্বরে সুদ বাড়ার শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত
ফলো করুন

মার্কিন ডলারের শক্ত অবস্থান এবং ট্রেজারি বন্ডের উচ্চ সুদের চাপের মধ্যেও চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুদহার বাড়াবে না—এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে চার হাজার ১৬৮ দশমিক ৮৯ ডলারে উঠেছে।

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল প্রধান ওলে হ্যানসেন বলেন, ট্রেজারি বন্ডের সুদের হার এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে। তবে মূল্যবান ধাতুটির দাম এখনো চার হাজার ১০০ ডলারের কাছাকাছি রয়েছে।

এ ছাড়া ইউরোজোনের রাজনৈতিক সংকট এবং সরকারি ঋণ বৃদ্ধিকে ঘিরে অনিশ্চয়তার কারণে অনেক বিনিয়োগকারী স্বর্ণে বিনিয়োগ ধরে রাখছেন বলেও জানান হ্যানসেন।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদহার বাড়াতে পারে—এমন সম্ভাবনা ব্যবসায়ীরা মাত্র ২১ শতাংশ দেখছেন। তবে আগামী ডিসেম্বরে সুদহার বাড়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ বলে ধরা হচ্ছে।

অন্যদিকে, ডলার সূচক ও ট্রেজারি বন্ডের সুদের হার ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকায় অন্যান্য দেশের মুদ্রায় স্বর্ণ কেনার ব্যয় বেড়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রূপার দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৬১ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে। তবে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে এক হাজার ৭১২ দশমিক ০১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ১৬৪ দশমিক ৭৩ ডলারে নেমেছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে সুদ বাড়ার শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মার্কিন ডলারের শক্ত অবস্থান এবং ট্রেজারি বন্ডের উচ্চ সুদের চাপের মধ্যেও চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুদহার বাড়াবে না—এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে চার হাজার ১৬৮ দশমিক ৮৯ ডলারে উঠেছে।

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল প্রধান ওলে হ্যানসেন বলেন, ট্রেজারি বন্ডের সুদের হার এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে। তবে মূল্যবান ধাতুটির দাম এখনো চার হাজার ১০০ ডলারের কাছাকাছি রয়েছে।

এ ছাড়া ইউরোজোনের রাজনৈতিক সংকট এবং সরকারি ঋণ বৃদ্ধিকে ঘিরে অনিশ্চয়তার কারণে অনেক বিনিয়োগকারী স্বর্ণে বিনিয়োগ ধরে রাখছেন বলেও জানান হ্যানসেন।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদহার বাড়াতে পারে—এমন সম্ভাবনা ব্যবসায়ীরা মাত্র ২১ শতাংশ দেখছেন। তবে আগামী ডিসেম্বরে সুদহার বাড়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ বলে ধরা হচ্ছে।

অন্যদিকে, ডলার সূচক ও ট্রেজারি বন্ডের সুদের হার ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকায় অন্যান্য দেশের মুদ্রায় স্বর্ণ কেনার ব্যয় বেড়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রূপার দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৬১ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে। তবে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে এক হাজার ৭১২ দশমিক ০১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ১৬৪ দশমিক ৭৩ ডলারে নেমেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ