ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দু'টি দুর্ঘটনায় ১ নিহত ও ১ আহত

সংগৃহীত ছবি
ফলো করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে ষোলঘর ভূইচিত্র এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. আসলাম হোসেন (৪০), যিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। আহত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৭)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা ২৫ মিনিটের দিকে একটি অজ্ঞাত গাড়ি ঢাকামুখী লেনে গতিসীমা অতিক্রম করে পেছন থেকে আসলাম হোসেন চালিত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীকে ঘটনাস্থলেই নিহত করে।

এরপর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাটি দেখে গতি কমিয়ে ব্রেক করেন। কিন্তু পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই লিটন ট্রাভেলস বাসটিকে কনট্রোলহীন অবস্থায় ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম গুরুতর আহত হন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আহত বাসযাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ট্যাগ : সারা দেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দু'টি দুর্ঘটনায় ১ নিহত ও ১ আহত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে ষোলঘর ভূইচিত্র এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. আসলাম হোসেন (৪০), যিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। আহত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৭)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা ২৫ মিনিটের দিকে একটি অজ্ঞাত গাড়ি ঢাকামুখী লেনে গতিসীমা অতিক্রম করে পেছন থেকে আসলাম হোসেন চালিত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীকে ঘটনাস্থলেই নিহত করে।

এরপর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাটি দেখে গতি কমিয়ে ব্রেক করেন। কিন্তু পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই লিটন ট্রাভেলস বাসটিকে কনট্রোলহীন অবস্থায় ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম গুরুতর আহত হন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আহত বাসযাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ