ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপকে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির

ছবি : সংগৃহিত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮টি পূজামণ্ডপকে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। একই সঙ্গে পূজা সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কবাতি ও ড্রেন-নর্দমা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দেশকে রক্ষা করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ আমাদের সবার। এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।’

দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীর সার্বিক প্রস্তুতির কথাও তুলে ধরেন মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরজুড়ে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কার করার বিষয়গুলো পূজার আগেই জরুরি ভিত্তিতে সমাধান করা হবে।’

পূজার সময় যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তার জন্য পূজা শুরুর তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘অনুদানের অর্থের পরিমাণের চেয়েও বড় বিষয় হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ শহরের সব পূজামণ্ডপের প্রতিনিধিদের ডেকে এনে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে, তা আমাদের পূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পূজামণ্ডপগুলোর আমন্ত্রিত প্রতিনিধি এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্গাপূজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপকে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮টি পূজামণ্ডপকে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। একই সঙ্গে পূজা সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কবাতি ও ড্রেন-নর্দমা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দেশকে রক্ষা করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ আমাদের সবার। এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।’

দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীর সার্বিক প্রস্তুতির কথাও তুলে ধরেন মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরজুড়ে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কার করার বিষয়গুলো পূজার আগেই জরুরি ভিত্তিতে সমাধান করা হবে।’

পূজার সময় যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তার জন্য পূজা শুরুর তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘অনুদানের অর্থের পরিমাণের চেয়েও বড় বিষয় হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ শহরের সব পূজামণ্ডপের প্রতিনিধিদের ডেকে এনে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে, তা আমাদের পূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পূজামণ্ডপগুলোর আমন্ত্রিত প্রতিনিধি এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ