ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাত বছর পরও দাপট, ‘অ্যাভাটার’কে টপকে শীর্ষে ‘এন্ডগেম’

ছবি : সংগৃহিত
ফলো করুন

মুক্তির সাত বছর পর আবারও বিশ্ব বক্স অফিসের শীর্ষে উঠে এসেছে মার্ভেল স্টুডিওর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে অল্প ব্যবধানে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার অবস্থান পুনরুদ্ধার করেছে এটি।

আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি পুনরায় প্রেক্ষাগৃহে আনা হয়। পুনর্মুক্তির পর দর্শকদের সাড়া সিনেমাটির বৈশ্বিক আয়ে নতুন মাত্রা যোগ করেছে।

দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ‘এন্ডগেম’ আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার।

নতুন এই আয় যুক্ত হওয়ার পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মোট বৈশ্বিক বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে।

অন্যদিকে, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। ফলে প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন ডলারের ব্যবধানে ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় আবারও প্রথম স্থানে উঠেছে ‘এন্ডগেম’।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর আগেও ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে বিশ্ব বক্স অফিসের সর্বোচ্চ আয়কারী সিনেমার অবস্থান দখল করেছিল। পরে ‘অ্যাভাটার’ পুনর্মুক্তির মাধ্যমে শীর্ষস্থান ফিরে পেয়েছিল। এবার ‘এন্ডগেম’-এর পুনর্মুক্তির আয় সেই অবস্থান আবার বদলে দিয়েছে।

ট্যাগ : হলিউড অ্যাভেঞ্জার্স এন্ডগেম অ্যাভাটার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সাত বছর পরও দাপট, ‘অ্যাভাটার’কে টপকে শীর্ষে ‘এন্ডগেম’

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তির সাত বছর পর আবারও বিশ্ব বক্স অফিসের শীর্ষে উঠে এসেছে মার্ভেল স্টুডিওর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে অল্প ব্যবধানে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার অবস্থান পুনরুদ্ধার করেছে এটি।

আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি পুনরায় প্রেক্ষাগৃহে আনা হয়। পুনর্মুক্তির পর দর্শকদের সাড়া সিনেমাটির বৈশ্বিক আয়ে নতুন মাত্রা যোগ করেছে।

দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ‘এন্ডগেম’ আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার।

নতুন এই আয় যুক্ত হওয়ার পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মোট বৈশ্বিক বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে।

অন্যদিকে, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। ফলে প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন ডলারের ব্যবধানে ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় আবারও প্রথম স্থানে উঠেছে ‘এন্ডগেম’।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর আগেও ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে বিশ্ব বক্স অফিসের সর্বোচ্চ আয়কারী সিনেমার অবস্থান দখল করেছিল। পরে ‘অ্যাভাটার’ পুনর্মুক্তির মাধ্যমে শীর্ষস্থান ফিরে পেয়েছিল। এবার ‘এন্ডগেম’-এর পুনর্মুক্তির আয় সেই অবস্থান আবার বদলে দিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ