রাজধানীর উত্তরা এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার দিবাগত রাত (১৯ নভেম্বর ২০২৬) পৌনে তিনটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সরকারি সংবাদ সংস্থা বাসস ও তুরাগ থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাসসকে জানান, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তবে কোন মামলা বা সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সূত্র: (বাসস)














মন্তব্যসমূহ