ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন তাহসান

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন তাহসান
ছবি: সংগৃহীত
ফলো করুন

গান ও অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও উপস্থাপনায় সক্রিয় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। এবার তাঁর সঞ্চালনায় নতুন আয়োজনে ফিরছে জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। অনুষ্ঠানটির তৃতীয় সিজনের নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে।

এর আগে অনুষ্ঠানটির প্রথম দুটি সিজন সঞ্চালনা করেছেন তাহসান। আয়োজক প্ল্যাটফর্ম বঙ্গের দাবি, দ্বিতীয় সিজন টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ অর্জন করেছে।

এবারের আয়োজনে প্রতিযোগিতার ধরনেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন ফরম্যাটে অংশগ্রহণকারী পরিবারগুলোকে একাধিক ধাপে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বুদ্ধিমত্তা, অনুমান করার দক্ষতা এবং দলগত সমন্বয়ের মাধ্যমে প্রতিযোগীদের এগিয়ে যেতে হবে চূড়ান্ত পর্বের দিকে।

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাহসান রহমান খান।

তিনি বলেন, “ফ্যামিলি ফিউড’ সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!”

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, নতুন সিজনে সর্বোচ্চ স্কোর অর্জনকারী পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেবে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পরিবার দুটি ফাইনালের বাকি একটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

এরপর চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে সেরা দুই পরিবার। শেষ লড়াইয়ে বিজয়ী পরিবার পাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব এবং সেরা পুরস্কার।

অনুষ্ঠানের নির্মাতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মতামত প্রতিযোগিতায় তুলে ধরতে বাংলাদেশের সব জেলায় জরিপ পরিচালনা করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল অনুষ্ঠানটিকে দেশের সব শ্রেণি ও অঞ্চলের দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়েছে। নতুন সিজনেও প্রতিযোগীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকছে।

তাহসান সাম্প্রতিক সময়ে গান ও অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন। তবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর মাধ্যমে উপস্থাপনায় তাঁর উপস্থিতি অব্যাহত রয়েছে।

ট্যাগ : তাহসান রহমান খান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন তাহসান

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

গান ও অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও উপস্থাপনায় সক্রিয় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। এবার তাঁর সঞ্চালনায় নতুন আয়োজনে ফিরছে জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। অনুষ্ঠানটির তৃতীয় সিজনের নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে।

এর আগে অনুষ্ঠানটির প্রথম দুটি সিজন সঞ্চালনা করেছেন তাহসান। আয়োজক প্ল্যাটফর্ম বঙ্গের দাবি, দ্বিতীয় সিজন টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ অর্জন করেছে।

এবারের আয়োজনে প্রতিযোগিতার ধরনেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন ফরম্যাটে অংশগ্রহণকারী পরিবারগুলোকে একাধিক ধাপে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বুদ্ধিমত্তা, অনুমান করার দক্ষতা এবং দলগত সমন্বয়ের মাধ্যমে প্রতিযোগীদের এগিয়ে যেতে হবে চূড়ান্ত পর্বের দিকে।

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাহসান রহমান খান।

তিনি বলেন, “ফ্যামিলি ফিউড’ সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!”

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, নতুন সিজনে সর্বোচ্চ স্কোর অর্জনকারী পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেবে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পরিবার দুটি ফাইনালের বাকি একটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

এরপর চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে সেরা দুই পরিবার। শেষ লড়াইয়ে বিজয়ী পরিবার পাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব এবং সেরা পুরস্কার।

অনুষ্ঠানের নির্মাতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মতামত প্রতিযোগিতায় তুলে ধরতে বাংলাদেশের সব জেলায় জরিপ পরিচালনা করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল অনুষ্ঠানটিকে দেশের সব শ্রেণি ও অঞ্চলের দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়েছে। নতুন সিজনেও প্রতিযোগীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকছে।

তাহসান সাম্প্রতিক সময়ে গান ও অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন। তবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর মাধ্যমে উপস্থাপনায় তাঁর উপস্থিতি অব্যাহত রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ