ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতা বৃদ্ধি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্কুলের প্রবেশপথ অবরোধ করে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে আসছেন। সংকট মোকাবেলায় পুলিশের কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা গেছে। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সরকার শিক্ষার্থীদের অভিযোগের যৌক্তিকতা স্বীকার করলেও সহিংসতায় কোনো স্থান নেই বলে মন্তব্য করেছে। পাশাপাশি কিছু কট্টর বামপন্থী দল এই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে। অন্যদিকে সমালোচকরা পুলিশি বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে কারণ অনেক বিক্ষোভকারী এখনও শিশু।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত সোমবার থেকে ৫ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে, এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন শুক্রবার প্রায় ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বিক্ষোভের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই আন্দোলন লিসে স্কুলগুলোতে ছড়িয়েছে। লিসে হলো ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শিক্ষকদের উপস্থিতি অনিয়মিত, শ্রেণিকক্ষের পরিবেশ পাঠদানের উপযুক্ত নয়, পাঠকাল ও সময় উভয়ই অতিরিক্ত। কেউ কেউ বলেন, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্কুলে থাকা অত্যধিক চাপ সৃষ্টি করছে।

ফরাসি সমাজবিজ্ঞানী ভ্যালেরি বেকের বলেন, উচ্চবিদ্যালয়ের ছাত্ররা নিম্নমানের শিক্ষা পাচ্ছে মনে করছে, বিশেষত নিম্ন আয়ের এলাকার শিক্ষার্থীরা।

আন্দোলনের সূত্রপাত হয় ১৭ সেপ্টেম্বর প্যারিসের উপকণ্ঠ ক্রেতেইয়ের সাঁ-একজুপেরি উচ্চবিদ্যালয় থেকে, যেখানে শিক্ষক ধর্মঘট কার্যক্রম করছিলেন। শিক্ষকদের দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। এই আন্দোলন পরে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।

যদিও উত্তেজনা বাড়লেও সাঁ-একজুপেরি উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত কর্মী প্রেরণের কারণে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়। পাঠানো কর্মীদের মধ্যে ছিলেন একজন উপপ্রধান শিক্ষক ও একজন নার্স।

আন্দোলনের প্রাথমিক অংশগ্রহণকারী আবদেররহমান বলেছেন, 'আমাদের ফলাফল খারাপের দিকে যাচ্ছিল। আমরা আন্দোলনে না আসলে ভবিষ্যতে খারাপ বার্তা যেত।' তিনি আন্দোলনে অংশ নেয়ার বিষয়টি নিয়ে গর্ব প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকের মাধ্যমে আন্দোলনের ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা আন্দোলনকে আরও জোরদার করেছে। শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনে পুলিশি হামলা, আগুন জ্বালানো এবং কাঁদানে গ্যাসের ব্যবহার সহ বিভিন্ন ঘটনা ধারণ করে শেয়ার করছেন।

বেকের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচলিত গণমাধ্যমের চেয়ে ভিন্ন এবং বানানো নয় এমন বর্ণনা তুলে ধরা সম্ভব করছে।

ফ্রান্সে লিসে পড়ার সুযোগ সবার রয়েছে, কিন্তু কারিগরি, বৃত্তিমূলক এবং অভিজাত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য রয়ে গেছে। অভিজাত প্রতিষ্ঠানে প্রধানত সচ্ছল ও শ্বেতাঙ্গ ছাত্রছাত্রী থাকে, যাদের অনেকের বাবা-মা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

বেকেরের মতে, এই বৈষম্য একটি বাস্তব সমস্যা এবং শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে স্পষ্ট পার্থক্য বিদ্যমান।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। সরকার অভিযোগ করেছে, কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবোড (এলএফআই) আন্দোলনের পেছনে রয়েছে। যদিও এলএফআই নেতারা তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এলএফআই-এর একটি শীর্ষ নেতা ও প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যঁ-লুক মেলঁশোঁ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সহিংসতা বর্জনের আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক জরিপে ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটারদের মধ্যে তার সমর্থন ৪০ শতাংশের বেশি।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলে প্রবেশপথ অবরোধ করেছে, ময়লার বিনসহ অন্যান্য জায়গায় আগুন দিয়েছে এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুঁড়েছে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে এবং কিছু ক্ষেত্রে লাঠিপেটাও করা হয়েছে।

গত বুধবার মধ্য ফ্রান্সের তুর শহরে পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘর্ষে এক তরুণ ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে সরকারি কৌঁসুলি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে গ্রেপ্তারকালে এক পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে এক কিশোরীর গলায় হাত ধরে রাখার অভিযোগ উঠেছে।

অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে বেশ কিছু হামলার তথ্যও রয়েছে। পূর্বাঞ্চলীয় বেলফোরে একদল তরুণ পুলিশ কর্মকর্তাকে মারধর ও লাঠিপেটা করেছে।

ট্যাগ : বিশ্ব ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতা বৃদ্ধি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্কুলের প্রবেশপথ অবরোধ করে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে আসছেন। সংকট মোকাবেলায় পুলিশের কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা গেছে। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সরকার শিক্ষার্থীদের অভিযোগের যৌক্তিকতা স্বীকার করলেও সহিংসতায় কোনো স্থান নেই বলে মন্তব্য করেছে। পাশাপাশি কিছু কট্টর বামপন্থী দল এই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে। অন্যদিকে সমালোচকরা পুলিশি বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে কারণ অনেক বিক্ষোভকারী এখনও শিশু।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত সোমবার থেকে ৫ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে, এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন শুক্রবার প্রায় ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বিক্ষোভের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই আন্দোলন লিসে স্কুলগুলোতে ছড়িয়েছে। লিসে হলো ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শিক্ষকদের উপস্থিতি অনিয়মিত, শ্রেণিকক্ষের পরিবেশ পাঠদানের উপযুক্ত নয়, পাঠকাল ও সময় উভয়ই অতিরিক্ত। কেউ কেউ বলেন, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্কুলে থাকা অত্যধিক চাপ সৃষ্টি করছে।

ফরাসি সমাজবিজ্ঞানী ভ্যালেরি বেকের বলেন, উচ্চবিদ্যালয়ের ছাত্ররা নিম্নমানের শিক্ষা পাচ্ছে মনে করছে, বিশেষত নিম্ন আয়ের এলাকার শিক্ষার্থীরা।

আন্দোলনের সূত্রপাত হয় ১৭ সেপ্টেম্বর প্যারিসের উপকণ্ঠ ক্রেতেইয়ের সাঁ-একজুপেরি উচ্চবিদ্যালয় থেকে, যেখানে শিক্ষক ধর্মঘট কার্যক্রম করছিলেন। শিক্ষকদের দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। এই আন্দোলন পরে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।

যদিও উত্তেজনা বাড়লেও সাঁ-একজুপেরি উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত কর্মী প্রেরণের কারণে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়। পাঠানো কর্মীদের মধ্যে ছিলেন একজন উপপ্রধান শিক্ষক ও একজন নার্স।

আন্দোলনের প্রাথমিক অংশগ্রহণকারী আবদেররহমান বলেছেন, 'আমাদের ফলাফল খারাপের দিকে যাচ্ছিল। আমরা আন্দোলনে না আসলে ভবিষ্যতে খারাপ বার্তা যেত।' তিনি আন্দোলনে অংশ নেয়ার বিষয়টি নিয়ে গর্ব প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকের মাধ্যমে আন্দোলনের ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা আন্দোলনকে আরও জোরদার করেছে। শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনে পুলিশি হামলা, আগুন জ্বালানো এবং কাঁদানে গ্যাসের ব্যবহার সহ বিভিন্ন ঘটনা ধারণ করে শেয়ার করছেন।

বেকের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচলিত গণমাধ্যমের চেয়ে ভিন্ন এবং বানানো নয় এমন বর্ণনা তুলে ধরা সম্ভব করছে।

ফ্রান্সে লিসে পড়ার সুযোগ সবার রয়েছে, কিন্তু কারিগরি, বৃত্তিমূলক এবং অভিজাত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য রয়ে গেছে। অভিজাত প্রতিষ্ঠানে প্রধানত সচ্ছল ও শ্বেতাঙ্গ ছাত্রছাত্রী থাকে, যাদের অনেকের বাবা-মা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

বেকেরের মতে, এই বৈষম্য একটি বাস্তব সমস্যা এবং শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে স্পষ্ট পার্থক্য বিদ্যমান।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। সরকার অভিযোগ করেছে, কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবোড (এলএফআই) আন্দোলনের পেছনে রয়েছে। যদিও এলএফআই নেতারা তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এলএফআই-এর একটি শীর্ষ নেতা ও প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যঁ-লুক মেলঁশোঁ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সহিংসতা বর্জনের আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক জরিপে ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটারদের মধ্যে তার সমর্থন ৪০ শতাংশের বেশি।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলে প্রবেশপথ অবরোধ করেছে, ময়লার বিনসহ অন্যান্য জায়গায় আগুন দিয়েছে এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুঁড়েছে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে এবং কিছু ক্ষেত্রে লাঠিপেটাও করা হয়েছে।

গত বুধবার মধ্য ফ্রান্সের তুর শহরে পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘর্ষে এক তরুণ ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে সরকারি কৌঁসুলি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে গ্রেপ্তারকালে এক পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে এক কিশোরীর গলায় হাত ধরে রাখার অভিযোগ উঠেছে।

অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে বেশ কিছু হামলার তথ্যও রয়েছে। পূর্বাঞ্চলীয় বেলফোরে একদল তরুণ পুলিশ কর্মকর্তাকে মারধর ও লাঠিপেটা করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ